বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু, নতুন রোগী ১৫২

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৪ এএম

হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু, নতুন রোগী ১৫২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি স্বাস্থ্য বুলেটিনে ও প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০ জন মারা গেছেন। ফলে নিশ্চিত ও উপসর্গসহ চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা যান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জনের শরীরে ল্যাব-পরীক্ষিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৬৯ জন রোগী হামের বিভিন্ন লক্ষণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে এসেছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন ও উপসর্গযুক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করা এবং জ্বর ও শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াই এই প্রাদুর্ভাব প্রতিরোধের মূল উপায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু, নতুন রোগী ১৫২

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি স্বাস্থ্য বুলেটিনে ও প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০ জন মারা গেছেন। ফলে নিশ্চিত ও উপসর্গসহ চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা যান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জনের শরীরে ল্যাব-পরীক্ষিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৬৯ জন রোগী হামের বিভিন্ন লক্ষণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে এসেছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন ও উপসর্গযুক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করা এবং জ্বর ও শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াই এই প্রাদুর্ভাব প্রতিরোধের মূল উপায়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x