বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ
রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধছবি : রয়টার্স

জার্মানি জুড়ে প্রায় পাঁচ হাজার ৭০০টি রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিয়ম কার্যকর হয়। এর আগে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনের মতো বড় স্টেশনসহ জার্মানির ৪০টির মতো স্টেশনে পরীক্ষামূলকভাবে এ নিয়ম প্রয়োগ করে সুফল পাওয়া গেছে। এ নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে জার্মানির সব রেলস্টেশনের প্ল্যাটফর্মও অ্যালকোহলমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। তবে এতে অনেক ফুটবল ভক্ত সমস্যায় পড়বেন কারণ এখন থেকে আর বুন্দেসলিগার ম্যাচ দেখতে দল বেঁধে ট্রেনে উঠে মদ্যপান করা যাবে না।

জার্মানির অনেক রেলস্টেশনে অ্যালকোহল সংক্রান্ত নানা ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর রেল স্টেশনকে অ্যালকোহলমুক্ত করার দাবি জোরালো হয়। এক ঘটনায় ডয়চে বান-এর এক নিরাপত্তা কর্মী মদ্যপ যাত্রীর হামলায় গুরুতর আহত হন এবং চলতি বছরের শুরুর দিকে ট্রেনের এক কন্ডাক্টর নিহত হন। রেল স্টেশন অ্যালকোহলমুক্ত হলেও স্টেশনের পাব, রেস্তোরাঁ এবং এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এই নিয়মের আওতামুক্ত থাকবে এবং দূরপাল্লার ট্রেনের বিস্ত্রোয় আগের মতোই পানীয় পরিবেশন করা হবে।

ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে যে রেল স্টেশনগুলোকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং অপেক্ষমাণ যাত্রীদের জন্য আরও আরামদায়ক করে তোলার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে অ্যালকোহলমুক্ত করায় ওই স্টেশনগুলোর পরিবেশ অনেক শান্ত হয়েছিল এবং আবর্জনার পরিমাণও কমেছিল। তবে জার্মানিতে গৃহহীনদের সহায়তা করে এমন একটি সংগঠন এ সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না। মদ্যপানে আসক্ত অনেক গৃহহীনের জন্য রেল স্টেশনগুলো নিরাপদ আশ্রয়ের মতো হওয়ায় সংগঠনটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

জার্মানি জুড়ে প্রায় পাঁচ হাজার ৭০০টি রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিয়ম কার্যকর হয়। এর আগে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনের মতো বড় স্টেশনসহ জার্মানির ৪০টির মতো স্টেশনে পরীক্ষামূলকভাবে এ নিয়ম প্রয়োগ করে সুফল পাওয়া গেছে। এ নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে জার্মানির সব রেলস্টেশনের প্ল্যাটফর্মও অ্যালকোহলমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। তবে এতে অনেক ফুটবল ভক্ত সমস্যায় পড়বেন কারণ এখন থেকে আর বুন্দেসলিগার ম্যাচ দেখতে দল বেঁধে ট্রেনে উঠে মদ্যপান করা যাবে না।

জার্মানির অনেক রেলস্টেশনে অ্যালকোহল সংক্রান্ত নানা ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর রেল স্টেশনকে অ্যালকোহলমুক্ত করার দাবি জোরালো হয়। এক ঘটনায় ডয়চে বান-এর এক নিরাপত্তা কর্মী মদ্যপ যাত্রীর হামলায় গুরুতর আহত হন এবং চলতি বছরের শুরুর দিকে ট্রেনের এক কন্ডাক্টর নিহত হন। রেল স্টেশন অ্যালকোহলমুক্ত হলেও স্টেশনের পাব, রেস্তোরাঁ এবং এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এই নিয়মের আওতামুক্ত থাকবে এবং দূরপাল্লার ট্রেনের বিস্ত্রোয় আগের মতোই পানীয় পরিবেশন করা হবে।

ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে যে রেল স্টেশনগুলোকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং অপেক্ষমাণ যাত্রীদের জন্য আরও আরামদায়ক করে তোলার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে অ্যালকোহলমুক্ত করায় ওই স্টেশনগুলোর পরিবেশ অনেক শান্ত হয়েছিল এবং আবর্জনার পরিমাণও কমেছিল। তবে জার্মানিতে গৃহহীনদের সহায়তা করে এমন একটি সংগঠন এ সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না। মদ্যপানে আসক্ত অনেক গৃহহীনের জন্য রেল স্টেশনগুলো নিরাপদ আশ্রয়ের মতো হওয়ায় সংগঠনটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ
0:00 / 0:00
1x