বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নেপালে বুড়ি গণ্ডকীর বন্যায় ধ্বংসলীলা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বাসিন্দারা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

নেপালে বুড়ি গণ্ডকীর বন্যায় ধ্বংসলীলা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বাসিন্দারা

নেপালের গোরখা জেলায় বুড়ি গণ্ডকী নদীর তীরবর্তী এলাকায় রোববারের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির চিত্র এখন স্পষ্ট। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের তথ্যমতে, বন্যায় ২০০টি বাড়ি ও পাঁচটি সেতু ভেসে গেছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত না হলেও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তরা ধ্বংসস্তূপ থেকে অবশিষ্ট সম্পদ উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দা লাল কুমারী থাপা জানান, তার কলার বাগানসহ সবকিছু বন্যায় তলিয়ে গেছে। এছাড়া অজয় গুরুং নামের আরেক ব্যক্তি জানান, চোখের সামনেই তার দোকান ও গবাদিপশু ভেসে গেছে, এখন নতুন করে বেঁচে থাকার লড়াই শুরু করতে হবে তাকে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধরম রাজ উপ্রেতি জানিয়েছেন, পাথর ও বরফের ধসের কারণে এ বন্যার সৃষ্টি হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি এলাকায় একের পর এক দুর্যোগ ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আগস্ট মাসে রাসুয়া জেলায় ভয়াবহ বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যান এবং ৫ সহস্রাধিক মানুষ নিখোঁজ হন। গত মাসেও ভারী মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। একের পর এক দুর্যোগের ঘটনায় পাহাড়ি জনবসতিগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নেপালে বুড়ি গণ্ডকীর বন্যায় ধ্বংসলীলা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বাসিন্দারা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

নেপালের গোরখা জেলায় বুড়ি গণ্ডকী নদীর তীরবর্তী এলাকায় রোববারের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির চিত্র এখন স্পষ্ট। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের তথ্যমতে, বন্যায় ২০০টি বাড়ি ও পাঁচটি সেতু ভেসে গেছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত না হলেও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তরা ধ্বংসস্তূপ থেকে অবশিষ্ট সম্পদ উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দা লাল কুমারী থাপা জানান, তার কলার বাগানসহ সবকিছু বন্যায় তলিয়ে গেছে। এছাড়া অজয় গুরুং নামের আরেক ব্যক্তি জানান, চোখের সামনেই তার দোকান ও গবাদিপশু ভেসে গেছে, এখন নতুন করে বেঁচে থাকার লড়াই শুরু করতে হবে তাকে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধরম রাজ উপ্রেতি জানিয়েছেন, পাথর ও বরফের ধসের কারণে এ বন্যার সৃষ্টি হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি এলাকায় একের পর এক দুর্যোগ ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আগস্ট মাসে রাসুয়া জেলায় ভয়াবহ বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যান এবং ৫ সহস্রাধিক মানুষ নিখোঁজ হন। গত মাসেও ভারী মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। একের পর এক দুর্যোগের ঘটনায় পাহাড়ি জনবসতিগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x