বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্ক, যা বললেন এসপি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্ক, যা বললেন এসপি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি স্থাপনা নির্মাণের খবরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ১৬ অক্টোবর দুপুরে আলীনগর এলাকায় লিফলেট হাতে তারা এই বিক্ষোভ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ ও বিজিবি সদস্যদের লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, সরকারি প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করতে হবে। খাসজমির ক্ষেত্রেও সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের জোর করে উচ্ছেদ করা হবে না বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে মুঠোফোনে এসপি মো. মাসুদ আলম জানান যে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর সচিবালয়ে জঙ্গল সলিমপুরের অবকাঠামো উন্নয়ন নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সেখানে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে। এ জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সেখানে পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও এপিবিএন-এর স্থাপনা নির্মাণের জন্য জায়গা নেওয়ার কথা জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্ক, যা বললেন এসপি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি স্থাপনা নির্মাণের খবরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ১৬ অক্টোবর দুপুরে আলীনগর এলাকায় লিফলেট হাতে তারা এই বিক্ষোভ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ ও বিজিবি সদস্যদের লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, সরকারি প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করতে হবে। খাসজমির ক্ষেত্রেও সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের জোর করে উচ্ছেদ করা হবে না বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে মুঠোফোনে এসপি মো. মাসুদ আলম জানান যে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর সচিবালয়ে জঙ্গল সলিমপুরের অবকাঠামো উন্নয়ন নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সেখানে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে। এ জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সেখানে পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও এপিবিএন-এর স্থাপনা নির্মাণের জন্য জায়গা নেওয়ার কথা জানানো হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x