বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: হিন্দু সম্প্রদায়কে স্বরাষ্ট্রমন্ত্রী

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: হিন্দু সম্প্রদায়কে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর বনানী পূজামণ্ডপে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৬ অক্টোবর ২০২৬ছবি: প্রথম আলো

হিন্দু সম্প্রদায়ের মানুষদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে সময়ে তাঁদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকবে, সেই সময়কে বিবেচনায় নিয়ে তাঁদেরই সমর্থন জানানো উচিত। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা আপনাদের বিবেকের কাছেই দায়ী থাকবেন এবং যে সময়ে সবচাইতে বেশি স্বাধীনতা ও নাগরিক অধিকার ভোগ করবেন, সেখানে আপনাদের সর্বোচ্চ সমর্থনও থাকবে। অতীতে অনেকে হিন্দুদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন নাগরিক হিসেবে আপনারা নিজেরাই বিচার করবেন কোন সময়ে আপনাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকে।

সরকার সব ধর্মের মানুষের বিশ্বাস ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে বিশ্বাস করে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী বছরগুলোতেও হিন্দু সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যেন স্বাধীনভাবে ও মহা আনন্দে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সরকার সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, দুর্গা মা আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে কঠিন অন্ধকার রাতের পরে আলোর জয় হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, দুর্গাপূজার মূল বিষয় অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা এবং বাংলাদেশ পুলিশও এই একই কাজ করতে চায়।

এই অনুষ্ঠানে নেপাল, ভ্যাটিকান, সুইডেন, নরওয়ে ও ক্যামেরুনসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরাও দুর্গাপূজা উদ্‌যাপনে নিজেদের অনুভূতি তুলে ধরেন এবং অনেকে বাংলায় শুভেচ্ছা বক্তব্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: হিন্দু সম্প্রদায়কে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

হিন্দু সম্প্রদায়ের মানুষদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে সময়ে তাঁদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকবে, সেই সময়কে বিবেচনায় নিয়ে তাঁদেরই সমর্থন জানানো উচিত। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা আপনাদের বিবেকের কাছেই দায়ী থাকবেন এবং যে সময়ে সবচাইতে বেশি স্বাধীনতা ও নাগরিক অধিকার ভোগ করবেন, সেখানে আপনাদের সর্বোচ্চ সমর্থনও থাকবে। অতীতে অনেকে হিন্দুদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন নাগরিক হিসেবে আপনারা নিজেরাই বিচার করবেন কোন সময়ে আপনাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকে।

সরকার সব ধর্মের মানুষের বিশ্বাস ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে বিশ্বাস করে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী বছরগুলোতেও হিন্দু সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যেন স্বাধীনভাবে ও মহা আনন্দে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সরকার সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, দুর্গা মা আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে কঠিন অন্ধকার রাতের পরে আলোর জয় হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, দুর্গাপূজার মূল বিষয় অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা এবং বাংলাদেশ পুলিশও এই একই কাজ করতে চায়।

এই অনুষ্ঠানে নেপাল, ভ্যাটিকান, সুইডেন, নরওয়ে ও ক্যামেরুনসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরাও দুর্গাপূজা উদ্‌যাপনে নিজেদের অনুভূতি তুলে ধরেন এবং অনেকে বাংলায় শুভেচ্ছা বক্তব্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x