বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ব্যালন ডি'অর নিয়ে আশরাফ হাকিমির কৌশলী মন্তব্য

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

ব্যালন ডি'অর নিয়ে আশরাফ হাকিমির কৌশলী মন্তব্য

চলতি মাসের ২৬ অক্টোবর লন্ডনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ব্যালন ডি’অরজয়ীর নাম। এবারের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩০ জন ফুটবলার। তাঁদের মধ্যে কে জিতবেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে নিজের অবস্থান নিয়ে কৌশলী মন্তব্য করেছেন মনোনীতদের একজন আশরাফ হাকিমি।

মরক্কো ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের ব্যক্তিগত পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা থাকলেও দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় পিএসজির ১০ জন ফুটবলার জায়গা পেয়েছেন। গত বছর এই ক্লাবের হয়েই পুরস্কার জিতেছিলেন উসমান দেম্বেলে। সে সময় ষষ্ঠ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছিলেন হাকিমি। এবার টানা দ্বিতীয় মৌসুমের মতো মনোনয়ন পেয়েছেন তিনি।

সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের পর মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের সঙ্গে কথা বলেন হাকিমি। ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান তুলে ধরেন মরক্কোর এই তারকা। হাকিমি বলেন, আমি আশা করি, প্যারিস সেন্ট জার্মেইয়ের কোনো একজন খেলোয়াড় এই পুরস্কারটি প্যারিসে নিয়ে আসবে। এরপর সমর্থক ও দলের সবার সঙ্গে আমরা উদ্‌যাপন করব।

নিজে পুরস্কারটি জিততে চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি বিশেষ পুরস্কার। সবাই এটি জিততে চায়। তবে আমি যদি জিততে না-ও পারি, মনোনীত হতে পেরেই আমি খুব খুশি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের শিরোপা জয়। হাকিমির বক্তব্যে স্পষ্ট, ব্যালন ডি’অরের মতো মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি জয়ের ইচ্ছা থাকলেও সেটিকে নিজের ওপর বাড়তি চাপ হিসেবে নিতে চান না তিনি। বরং পিএসজির হয়ে শিরোপা জেताকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন মরক্কোর এই ডিফেন্ডার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ব্যালন ডি'অর নিয়ে আশরাফ হাকিমির কৌশলী মন্তব্য

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

চলতি মাসের ২৬ অক্টোবর লন্ডনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ব্যালন ডি’অরজয়ীর নাম। এবারের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩০ জন ফুটবলার। তাঁদের মধ্যে কে জিতবেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে নিজের অবস্থান নিয়ে কৌশলী মন্তব্য করেছেন মনোনীতদের একজন আশরাফ হাকিমি।

মরক্কো ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের ব্যক্তিগত পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা থাকলেও দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় পিএসজির ১০ জন ফুটবলার জায়গা পেয়েছেন। গত বছর এই ক্লাবের হয়েই পুরস্কার জিতেছিলেন উসমান দেম্বেলে। সে সময় ষষ্ঠ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছিলেন হাকিমি। এবার টানা দ্বিতীয় মৌসুমের মতো মনোনয়ন পেয়েছেন তিনি।

সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের পর মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের সঙ্গে কথা বলেন হাকিমি। ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান তুলে ধরেন মরক্কোর এই তারকা। হাকিমি বলেন, আমি আশা করি, প্যারিস সেন্ট জার্মেইয়ের কোনো একজন খেলোয়াড় এই পুরস্কারটি প্যারিসে নিয়ে আসবে। এরপর সমর্থক ও দলের সবার সঙ্গে আমরা উদ্‌যাপন করব।

নিজে পুরস্কারটি জিততে চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি বিশেষ পুরস্কার। সবাই এটি জিততে চায়। তবে আমি যদি জিততে না-ও পারি, মনোনীত হতে পেরেই আমি খুব খুশি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের শিরোপা জয়। হাকিমির বক্তব্যে স্পষ্ট, ব্যালন ডি’অরের মতো মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি জয়ের ইচ্ছা থাকলেও সেটিকে নিজের ওপর বাড়তি চাপ হিসেবে নিতে চান না তিনি। বরং পিএসজির হয়ে শিরোপা জেताকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন মরক্কোর এই ডিফেন্ডার।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x