বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বাংগড্ডা এতিমখানা মাদ্রাসার বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

বাংগড্ডা এতিমখানা মাদ্রাসার বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা উত্তরপাড়ায় জামিয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের সৌজন্যে সোমবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ইসলামিক গজল পরিবেশনা, বক্তব্য এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন রহমানি।

সেমিনারে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের উদ্যোক্তা জনাব ওহিদুর রহমান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংগড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন এবং ১ নম্বর বাংগড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলী মজুমদার। অতিথিরা তাঁদের বক্তব্যে ধর্মীয় শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং সমাজে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাঁদের পড়াশোনা, ধর্মীয় অনুশীলন ও ভালো ফলাফলের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংগড্ডা এতিমখানা মাদ্রাসার বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা উত্তরপাড়ায় জামিয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের সৌজন্যে সোমবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ইসলামিক গজল পরিবেশনা, বক্তব্য এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন রহমানি।

সেমিনারে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের উদ্যোক্তা জনাব ওহিদুর রহমান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংগড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন এবং ১ নম্বর বাংগড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলী মজুমদার। অতিথিরা তাঁদের বক্তব্যে ধর্মীয় শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং সমাজে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাঁদের পড়াশোনা, ধর্মীয় অনুশীলন ও ভালো ফলাফলের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x