বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মাদারগঞ্জে ২২ অক্টোবর ৮ম বার্ষিক ইসলামী সম্মেলন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

মাদারগঞ্জে ২২ অক্টোবর ৮ম বার্ষিক ইসলামী সম্মেলন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়া মণ্ডলবাড়ী জামে মসজিদের সার্বিক উন্নতিকল্পে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম বার্ষিক ইসলামী মহা সম্মেলন। দক্ষিণ গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মাহফিলে বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ নসীহত পেশ করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের উন্নতিকল্পে আর্থিক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে এবং যোগাযোগের জন্য 01714199375 নাম্বার দেওয়া হয়েছে।

সম্মেলনে প্রধান বক্তਾ হিসেবে আলোচনা পেশ করবেন তরুণ বক্তা মাওলানা মোঃ আমিনুল ইসলাম শেরপুরী যিনি এনায়েতপুর পাক দরবার শরীফের পেশ ইমাম। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামালপুরের হাফেজ মাওলানা মুফতি মোঃ মুহিবুল্লাহ নূরী এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম ও দক্ষিণ গজারিয়া মণ্ডলবাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ নিয়ামুল কবির জিহাদী। এছাড়া স্থানীয় ওলামায়ে কেরামগণ ও ইসলামী শিল্পী জনাব সাইফুল ইসলাম বাদল মুন্সি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উক্ত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মনজুর কাদের বাবুল খান এবং উদ্বোধক হিসেবে থাকবেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান রতন আকন্দ। ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলী আকবর মিলিটারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। পুরো মাহফিলটি যৌথভাবে সঞ্চালনা করবেন মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আজম মিয়া এবং মোঃ রুহুল কদ্দুস।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে মাহফিলে নারীদের নিরাপদে ওয়াজ শোনার জন্য প্রজেক্টর ও পৃথক বসার সুব্যবস্থা থাকবে। উক্ত দ্বীনি সম্মেলনে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী হাসিল করার জন্য দক্ষিণ গজারিয়া মণ্ডলবাড়ী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে ২২ অক্টোবর ৮ম বার্ষিক ইসলামী সম্মেলন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়া মণ্ডলবাড়ী জামে মসজিদের সার্বিক উন্নতিকল্পে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম বার্ষিক ইসলামী মহা সম্মেলন। দক্ষিণ গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মাহফিলে বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ নসীহত পেশ করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের উন্নতিকল্পে আর্থিক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে এবং যোগাযোগের জন্য 01714199375 নাম্বার দেওয়া হয়েছে।

সম্মেলনে প্রধান বক্তਾ হিসেবে আলোচনা পেশ করবেন তরুণ বক্তা মাওলানা মোঃ আমিনুল ইসলাম শেরপুরী যিনি এনায়েতপুর পাক দরবার শরীফের পেশ ইমাম। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামালপুরের হাফেজ মাওলানা মুফতি মোঃ মুহিবুল্লাহ নূরী এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম ও দক্ষিণ গজারিয়া মণ্ডলবাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ নিয়ামুল কবির জিহাদী। এছাড়া স্থানীয় ওলামায়ে কেরামগণ ও ইসলামী শিল্পী জনাব সাইফুল ইসলাম বাদল মুন্সি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উক্ত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মনজুর কাদের বাবুল খান এবং উদ্বোধক হিসেবে থাকবেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান রতন আকন্দ। ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলী আকবর মিলিটারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। পুরো মাহফিলটি যৌথভাবে সঞ্চালনা করবেন মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আজম মিয়া এবং মোঃ রুহুল কদ্দুস।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে মাহফিলে নারীদের নিরাপদে ওয়াজ শোনার জন্য প্রজেক্টর ও পৃথক বসার সুব্যবস্থা থাকবে। উক্ত দ্বীনি সম্মেলনে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী হাসিল করার জন্য দক্ষিণ গজারিয়া মণ্ডলবাড়ী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x