বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মিয়ানমারের জান্তার সঙ্গে ট্রাম্পের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

মিয়ানমারের জান্তার সঙ্গে ট্রাম্পের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংছবি: রয়টার্স

মিয়ানমারের সামরিক সরকারকে একঘরে করে রাখার দীর্ঘদিনের নীতি থেকে ওয়াশিংটন সরে আসছে বলে জোরালো ইঙ্গিত মিলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে দেশটির কয়েকজন বিতর্কিত ব্যবসায়ীকে।

গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও গবেষণাবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মাইকেল ভ্যান্স রাজধানী নেপিডোতে মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেন। ২০২১ সালে অং সান সু চি সরকারকে হটিয়ে জান্তা ক্ষমতা দখলের পর এটিই কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সাক্ষাৎ। এই বৈঠকের মূল লক্ষ্য স্থানীয় আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট অ্যাডাম কাস্তিলোকে মুক্ত করা হলেও সেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় আলোচিত হয়।

দুই দেশের সম্পর্কের পরিবর্তনের সূচনা মূলত গত বছরের শুল্কযুদ্ধের সময় থেকে। মিয়ানমারের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের চিঠি পাঠানোর সময় ট্রাম্প হ্লাইংকে অন্য রাষ্ট্রপ্রধানদের মতো ‘মহামান্য’ সম্বোধন করেন। আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে কোণঠাসা জান্তাপ্রধান এতে উচ্ছ্বসিত হয়ে ট্রাম্পের চিঠির আদলে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠান। সেখানে তিনি ট্রাম্পের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

কূটনৈতিক অবস্থান মজবুত করতে গত জুলাইয়ে মিয়ানমারের জান্তা সরকার ওয়াশিংটনের লবিং প্রতিষ্ঠান ডিসিআইকে ৩০ লাখ ডলার এবং ট্রাম্প-ঘনিষ্ঠ লবিস্ট রজার স্টোনকে মাসে ৫০ হাজার ডলারে নিয়োগ করে। এছাড়া মুক্ত হওয়া মার্কিন নাগরিক অ্যাডাম কাস্তিলোও ওয়াশিংটনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দলের কাছে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং খনিজ সম্পদে চীনের নিয়ন্ত্রণ কমানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।

গত এপ্রিলে চীন যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধের পর ট্রাম্প প্রশাসন মিয়ানমারের বিশাল খনিজ মজুতের দিকে নজর দিতে শুরু করে। তবে মিয়ানমারের এসব খনিজ মূলত জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত এবং সেখানে চীনা কোম্পানিগুলোর পূর্ণ আধিপত্য রয়েছে। ফলে চলমান পরিস্থিতিতে ওয়াশিংটন দীর্ঘ মেয়াদে জান্তার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে কতটা সুবিধা আদায় করতে পারবে, তা নিয়ে বিশেষজ্ঞদের যথেষ্ট সংশয় রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মিয়ানমারের জান্তার সঙ্গে ট্রাম্পের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

মিয়ানমারের সামরিক সরকারকে একঘরে করে রাখার দীর্ঘদিনের নীতি থেকে ওয়াশিংটন সরে আসছে বলে জোরালো ইঙ্গিত মিলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে দেশটির কয়েকজন বিতর্কিত ব্যবসায়ীকে।

গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও গবেষণাবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মাইকেল ভ্যান্স রাজধানী নেপিডোতে মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেন। ২০২১ সালে অং সান সু চি সরকারকে হটিয়ে জান্তা ক্ষমতা দখলের পর এটিই কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সাক্ষাৎ। এই বৈঠকের মূল লক্ষ্য স্থানীয় আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট অ্যাডাম কাস্তিলোকে মুক্ত করা হলেও সেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় আলোচিত হয়।

দুই দেশের সম্পর্কের পরিবর্তনের সূচনা মূলত গত বছরের শুল্কযুদ্ধের সময় থেকে। মিয়ানমারের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের চিঠি পাঠানোর সময় ট্রাম্প হ্লাইংকে অন্য রাষ্ট্রপ্রধানদের মতো ‘মহামান্য’ সম্বোধন করেন। আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে কোণঠাসা জান্তাপ্রধান এতে উচ্ছ্বসিত হয়ে ট্রাম্পের চিঠির আদলে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠান। সেখানে তিনি ট্রাম্পের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

কূটনৈতিক অবস্থান মজবুত করতে গত জুলাইয়ে মিয়ানমারের জান্তা সরকার ওয়াশিংটনের লবিং প্রতিষ্ঠান ডিসিআইকে ৩০ লাখ ডলার এবং ট্রাম্প-ঘনিষ্ঠ লবিস্ট রজার স্টোনকে মাসে ৫০ হাজার ডলারে নিয়োগ করে। এছাড়া মুক্ত হওয়া মার্কিন নাগরিক অ্যাডাম কাস্তিলোও ওয়াশিংটনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দলের কাছে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং খনিজ সম্পদে চীনের নিয়ন্ত্রণ কমানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।

গত এপ্রিলে চীন যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধের পর ট্রাম্প প্রশাসন মিয়ানমারের বিশাল খনিজ মজুতের দিকে নজর দিতে শুরু করে। তবে মিয়ানমারের এসব খনিজ মূলত জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত এবং সেখানে চীনা কোম্পানিগুলোর পূর্ণ আধিপত্য রয়েছে। ফলে চলমান পরিস্থিতিতে ওয়াশিংটন দীর্ঘ মেয়াদে জান্তার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে কতটা সুবিধা আদায় করতে পারবে, তা নিয়ে বিশেষজ্ঞদের যথেষ্ট সংশয় রয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x