বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

লাকসাম স্টেডিয়াম সংস্কারে ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্মারকলিপি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

লাকসাম স্টেডিয়াম সংস্কারে ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্মারকলিপি

কুমিল্লার লাকসাম স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের দাবিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। লাকসাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন গত বুধবার (১৪ অক্টোবর) এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে স্টেডিয়ামের জরাজীর্ণ অবকাঠামো সংস্কার, খেলার মাঠের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লাকসাম কুমিল্লার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক জনপদ যেখানে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। লাকসাম স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে সেখানে ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের প্রতিভা বিকাশে একটি আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা জরুরি বলে এতে বলা হয়।

উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে স্টেডিয়ামের বর্তমান অবস্থা পরিদর্শন করে কারিগরি জরিপ করা, খেলার মাঠের পূর্ণাঙ্গ সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া দর্শক গ্যালারি, ড্রেসিংরুম, টয়লেট, নিরাপত্তা, আলোকসজ্জা এবং বিভিন্ন খেলাধুলার উপযোগী অবকাঠামো নির্মাণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ এবং স্টেডিয়ামটিকে পর্যায়ক্রমে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করার লক্ষ্যে সরকারি প্রকল্প গ্রহণের অনুরোধ করা হয়।

স্মারকলিপিদাতা অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন আশা প্রকাশ করেন যে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এর মাধ্যমে লাকসাম স্টেডিয়াম নতুন প্রাণ ফিরে পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির অন্যতম কেন্দ্রে পরিণত হবে বলে তিনি মনে করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লাকসাম স্টেডিয়াম সংস্কারে ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার লাকসাম স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের দাবিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। লাকসাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন গত বুধবার (১৪ অক্টোবর) এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে স্টেডিয়ামের জরাজীর্ণ অবকাঠামো সংস্কার, খেলার মাঠের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লাকসাম কুমিল্লার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক জনপদ যেখানে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। লাকসাম স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে সেখানে ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের প্রতিভা বিকাশে একটি আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা জরুরি বলে এতে বলা হয়।

উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে স্টেডিয়ামের বর্তমান অবস্থা পরিদর্শন করে কারিগরি জরিপ করা, খেলার মাঠের পূর্ণাঙ্গ সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া দর্শক গ্যালারি, ড্রেসিংরুম, টয়লেট, নিরাপত্তা, আলোকসজ্জা এবং বিভিন্ন খেলাধুলার উপযোগী অবকাঠামো নির্মাণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ এবং স্টেডিয়ামটিকে পর্যায়ক্রমে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করার লক্ষ্যে সরকারি প্রকল্প গ্রহণের অনুরোধ করা হয়।

স্মারকলিপিদাতা অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন আশা প্রকাশ করেন যে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এর মাধ্যমে লাকসাম স্টেডিয়াম নতুন প্রাণ ফিরে পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির অন্যতম কেন্দ্রে পরিণত হবে বলে তিনি মনে করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x