বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বগুড়ায় জমকালো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

বগুড়ায় জমকালো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

বগুড়ায় সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ অক্টোবর সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের ক্রীড়াচর্চা অব্যাহত রাখছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ। টুর্নামেন্টে পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ ও করতোয়া একাদশ নামে মোট চারটি দল অংশগ্রহণ করে। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় যমুনা একাদশ চ্যাম্পিয়ন এবং করতোয়া একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আলআমিন এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন আব্দুল হাকীম। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় জমকালো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ায় সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ অক্টোবর সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের ক্রীড়াচর্চা অব্যাহত রাখছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ। টুর্নামেন্টে পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ ও করতোয়া একাদশ নামে মোট চারটি দল অংশগ্রহণ করে। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় যমুনা একাদশ চ্যাম্পিয়ন এবং করতোয়া একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আলআমিন এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন আব্দুল হাকীম। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x