বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ম্যারাডোনার মৃত্যু মামলার রায় আগামী ২২ ডিসেম্বর

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

ম্যারাডোনার মৃত্যু মামলার রায় আগামী ২২ ডিসেম্বর

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় দায়ের করা অবহেলাজনিত মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। ছয় মাসের নিবিড় শুনানি শেষে আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারক। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে।

আদালতে একাধিক চিকিৎসাবিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে তরল জমা, তীব্র শ্বাসকষ্ট এবং হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তাঁর পরিচর্যায় নিয়োজিত দল এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ম্যারাডোনার কন্যা ও অভিযুক্তদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির শুনানি শেষ হয়।

শুনানির শেষ দিনে আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত। অন্যদিকে মামলার প্রধান অভিযুক্ত ও প্রয়াত তারকার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ। লুকের আইনজীবীরা প্রসিকিউশনের যুক্তি প্রত্যাখ্যান করে দাবি করেন, ম্যারাডোনার মৃত্যুর কোনো পূর্বাভাস আগে থেকে পাওয়া সম্ভব ছিল না।

মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকার সময় ২০২০ সালের ২৫ নভেম্বর বুয়েনস এইরেসের তিগ্রে এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ৬০ বছর বয়সী ম্যারাডোনার নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর ফুসফুসে পানি জমা এবং হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়। গত এপ্রিলে শুরু হওয়া এই বিচারিক কার্যক্রমে ৭০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং সাত আসামির মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ম্যারাডোনার মৃত্যু মামলার রায় আগামী ২২ ডিসেম্বর

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় দায়ের করা অবহেলাজনিত মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। ছয় মাসের নিবিড় শুনানি শেষে আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারক। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে।

আদালতে একাধিক চিকিৎসাবিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে তরল জমা, তীব্র শ্বাসকষ্ট এবং হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তাঁর পরিচর্যায় নিয়োজিত দল এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ম্যারাডোনার কন্যা ও অভিযুক্তদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির শুনানি শেষ হয়।

শুনানির শেষ দিনে আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত। অন্যদিকে মামলার প্রধান অভিযুক্ত ও প্রয়াত তারকার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ। লুকের আইনজীবীরা প্রসিকিউশনের যুক্তি প্রত্যাখ্যান করে দাবি করেন, ম্যারাডোনার মৃত্যুর কোনো পূর্বাভাস আগে থেকে পাওয়া সম্ভব ছিল না।

মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকার সময় ২০২০ সালের ২৫ নভেম্বর বুয়েনস এইরেসের তিগ্রে এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ৬০ বছর বয়সী ম্যারাডোনার নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর ফুসফুসে পানি জমা এবং হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়। গত এপ্রিলে শুরু হওয়া এই বিচারিক কার্যক্রমে ৭০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং সাত আসামির মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x