বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জিএসসি গোল্ডকাপে সিরাজগঞ্জের রোমাঞ্চকর জয়

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

জিএসসি গোল্ডকাপে সিরাজগঞ্জের রোমাঞ্চকর জয়

ফরিদপুরের গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির উদ্যোগে আয়োজিত জিএসসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়ংস্টার ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রাজবাড়ীর সূর্যসেন স্পোর্টিং ক্লাবের সঙ্গে নির্ধারিত সময়ে ২-2 গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৩ গোলে সূর্যসেন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে যায় সিরাজগঞ্জের দলটি। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ এবং হাজার হাজার ফুটবলপ্রেমীর সমাগম ঘটে।

নির্ধারিত সময়ের খেলায় দুই দলই সমান দুটি করে গোল করায় ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। স্নায়ুচাপের এই লড়াইয়ে ৫-৩ গোলে জয় নিশ্চিত করে সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়ংস্টার ক্লাব। অন্যদিকে, দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয় রাজবাড়ীর সূর্যসেন স্পোর্টিং ক্লাবকে। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে সার্বিক সহযোগিতা করছেন ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, গজারিয়া স্পোর্টিং ক্লাবের কর্ণধার এবং আরএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ মণ্ডল। তাঁর এই সহযোগিতায় টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, এ ধরনের বড় আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জিএসসি গোল্ডকাপে সিরাজগঞ্জের রোমাঞ্চকর জয়

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির উদ্যোগে আয়োজিত জিএসসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়ংস্টার ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রাজবাড়ীর সূর্যসেন স্পোর্টিং ক্লাবের সঙ্গে নির্ধারিত সময়ে ২-2 গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৩ গোলে সূর্যসেন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে যায় সিরাজগঞ্জের দলটি। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ এবং হাজার হাজার ফুটবলপ্রেমীর সমাগম ঘটে।

নির্ধারিত সময়ের খেলায় দুই দলই সমান দুটি করে গোল করায় ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। স্নায়ুচাপের এই লড়াইয়ে ৫-৩ গোলে জয় নিশ্চিত করে সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়ংস্টার ক্লাব। অন্যদিকে, দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয় রাজবাড়ীর সূর্যসেন স্পোর্টিং ক্লাবকে। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে সার্বিক সহযোগিতা করছেন ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, গজারিয়া স্পোর্টিং ক্লাবের কর্ণধার এবং আরএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ মণ্ডল। তাঁর এই সহযোগিতায় টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, এ ধরনের বড় আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x