বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কুমিল্লায় হাসিনার ফেরার দাবিতে মিছিল, ছাত্রলীগের ১৮ জন গ্রেপ্তার

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

কুমিল্লায় হাসিনার ফেরার দাবিতে মিছিল, ছাত্রলীগের ১৮ জন গ্রেপ্তার

কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুলসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরের চকবাজারের কাছে নুরপুর-তেলিকোনা সড়কে এই মিছিল বের করা হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা এবং তাঁদের কয়েকজনের হাতে লাঠি ও মুখে মাস্ক ছিল।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার বিকেল থেকে রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, মিছিলে অংশ নেওয়া বাকিদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কুমিল্লায় হাসিনার ফেরার দাবিতে মিছিল, ছাত্রলীগের ১৮ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুলসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরের চকবাজারের কাছে নুরপুর-তেলিকোনা সড়কে এই মিছিল বের করা হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা এবং তাঁদের কয়েকজনের হাতে লাঠি ও মুখে মাস্ক ছিল।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার বিকেল থেকে রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, মিছিলে অংশ নেওয়া বাকিদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x