বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নাটোরে ছাত্রদল নেতা হত্যায় এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

নাটোরে ছাত্রদল নেতা হত্যায় এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে

নাটোরে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে গুরুদাসপুরের আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই আদেশ দেন। আদালতের পরিদর্শক আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন এবং এর আগে সোমবার রাতে সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাকিল এবং ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে ঢাকায় মারা যান। নিহত শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর রাতে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালায়। এ সময় তাকে দুটি গুলি করা হয় এবং পালানোর সময় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখান থেকে পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, গত ১৯ অক্টোবর শাকিলের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে সে সময় পুলিশ বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নাটোরে ছাত্রদল নেতা হত্যায় এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে গুরুদাসপুরের আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই আদেশ দেন। আদালতের পরিদর্শক আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন এবং এর আগে সোমবার রাতে সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাকিল এবং ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে ঢাকায় মারা যান। নিহত শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর রাতে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালায়। এ সময় তাকে দুটি গুলি করা হয় এবং পালানোর সময় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখান থেকে পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, গত ১৯ অক্টোবর শাকিলের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে সে সময় পুলিশ বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x