বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বায়ার্নের রহস্যময় পোস্টে ব্যালন ডি’অর নিয়ে জল্পনা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

বায়ার্নের রহস্যময় পোস্টে ব্যালন ডি’অর নিয়ে জল্পনা

ব্যালন ডি’অরকে ঘিরে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের মনে এখন বড় প্রশ্ন, এবার কি ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ইংলিশ তারকা হ্যারি কেইন?

আগামী ২৬ অক্টোবর লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান। এর আগে বায়ার্ন মিউনিখের আনুষ্ঠানিক ফেসবুক পেজে কালো স্যুট পরা কেইনের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘ইটস অলমোস্ট শোটাইম’ অর্থাৎ মঞ্চে ওঠার সময় প্রায় চলে এসেছে।

গত মৌসুমে বায়ার্নের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কেইন এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ৬১। তার অসাধারণ নৈপুণ্যে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন। এ ছাড়া ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা ৭৩ বলে উল্লেখ করা হয়েছে।

কেইন এবার ব্যালন ডি’অর জিততে পারলে দীর্ঘ ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার অর্জনের কৃতিত্ব গড়বেন। এর আগে ২০০১ সালে লিভারপুলের হয়ে খেলা মাইকেল ওয়েন সর্বশেষ ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। শেষ পর্যন্ত ইংলিশ এই স্ট্রাইকারের হাতে উঠবে কি ব্যালন ডি’অর, নাকি অপেক্ষা করছে অন্য কোনো চমক, সেটিই এখন দেখার বিষয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বায়ার্নের রহস্যময় পোস্টে ব্যালন ডি’অর নিয়ে জল্পনা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

ব্যালন ডি’অরকে ঘিরে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের মনে এখন বড় প্রশ্ন, এবার কি ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ইংলিশ তারকা হ্যারি কেইন?

আগামী ২৬ অক্টোবর লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান। এর আগে বায়ার্ন মিউনিখের আনুষ্ঠানিক ফেসবুক পেজে কালো স্যুট পরা কেইনের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘ইটস অলমোস্ট শোটাইম’ অর্থাৎ মঞ্চে ওঠার সময় প্রায় চলে এসেছে।

গত মৌসুমে বায়ার্নের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কেইন এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ৬১। তার অসাধারণ নৈপুণ্যে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন। এ ছাড়া ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা ৭৩ বলে উল্লেখ করা হয়েছে।

কেইন এবার ব্যালন ডি’অর জিততে পারলে দীর্ঘ ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার অর্জনের কৃতিত্ব গড়বেন। এর আগে ২০০১ সালে লিভারপুলের হয়ে খেলা মাইকেল ওয়েন সর্বশেষ ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। শেষ পর্যন্ত ইংলিশ এই স্ট্রাইকারের হাতে উঠবে কি ব্যালন ডি’অর, নাকি অপেক্ষা করছে অন্য কোনো চমক, সেটিই এখন দেখার বিষয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x