বাংলাদেশ    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল ৪টায় নগরকান্দা সদর বড় ব্রিজ এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ ও পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলালের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজ শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক ভূমিকা এবং আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে হবে।

বক্তারা আরও বলেন, নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সব ধরনের প্রতিকূলতা ও সংকট মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তাঁরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির হাতকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল ৪টায় নগরকান্দা সদর বড় ব্রিজ এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ ও পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলালের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজ শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক ভূমিকা এবং আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে হবে।

বক্তারা আরও বলেন, নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সব ধরনের প্রতিকূলতা ও সংকট মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তাঁরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির হাতকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x