বাংলাদেশ    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

৩০০ বছরেও অমলিন ‘গালিভারস ট্রাভেলস’, আয়ারল্যান্ডে বিশেষ উদ্‌যাপন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

৩০০ বছরেও অমলিন ‘গালিভারস ট্রাভেলস’, আয়ারল্যান্ডে বিশেষ উদ্‌যাপন
ফ্লোরেন্স ডুগডেলের ‘গালিভারস ট্রাভেলস টোল্ড ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ’ (১৯১২) গ্রন্থে গালিভারের দুই পায়ের নিচ দিয়ে যাচ্ছে লিলিপুট সেনাবাহিনীছবি: ট্রিনিটি কলেজ ডাবলিনের সৌজন্যে

লিলিপুট আর দানবদের রোমাঞ্চকর অভিযানের কালজয়ী বই ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশের ৩০০ বছর পূর্ণ হচ্ছে। জোনাথন সুইফটের এই বিখ্যাত ব্যঙ্গ রচনাকে কেন্দ্র করে আয়ারল্যান্ডে চলছে নানা আয়োজন। প্রদর্শনী, আলোচনা ও সংগীতের মাধ্যমে নতুন করে স্মরণ করা হচ্ছে বইটিকে।

বুধবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গির্জায় জোনাথন সুইফট একসময় প্রধান যাজক ছিলেন এবং এখানেই তাঁকে সমাহিত করা হয়েছে। ১৭২৬ সালের ২৮ অক্টোবর প্রকাশিত হওয়া এই বইটি প্রথম সংস্করণেই ব্যাপক জনপ্রিয়তা পায়।

বইটি প্রথমে লেখকের নাম ছাড়াই প্রকাশিত হয়েছিল এবং প্রকাশক বেঞ্জামিন মোটও শুরুতে লেখকের আসল পরিচয় জানতেন না। ডাবলিনের ট্রিনিটি কলেজের পুরোনো গ্রন্থাগারে ‘গালিভার অ্যাট ৩০০’ শীর্ষক একটি প্রদর্শনী চলছে, যা ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে। অনলাইনেও এটি দেখার সুযোগ রয়েছে।

প্রদর্শনীতে বইটির পুরোনো সংস্করণ ও কমিকস স্থান পেয়েছে। এর মধ্যে ১৭৬১ সালে ডাবলিনে ছাপা একটি সংক্ষিপ্ত সংস্করণ বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে। এছাড়া উত্তর আয়ারল্যান্ডের আর্মা রবিনসন গ্রন্থাগারে সুইফটের নিজের ব্যবহার করা একটি কপি সংরক্ষিত আছে, যেখানে তাঁর হাতে লেখা টিকা রয়েছে।

ট্রিনিটি কলেজের অধ্যাপক আইলিন ডগলাসের মতে, রাজনৈতিক কারসাজি নিয়ে সুইফটের ব্যঙ্গ আজও প্রাসঙ্গিক। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও বইটির গুরুত্ব কমেনি। শসা থেকে সূর্যের আলো বের করার মতো অদ্ভুত গবেষণার বর্ণনা আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজের আশঙ্কার কথাই মনে করিয়ে দেয়।

এই উদ্‌যাপন উপলক্ষে সুরকার শন ডোহার্টি ‘দ্য ম্যান মাউন্টেন’ নামে একটি নতুন সংগীত রচনা করেছেন। এছাড়া শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জোনাথন সুইফট ১৬৬৭ সালে ডাবলিনে জন্ম নেন এবং ১৭৪৫ সালে ৭৭ বছর বয়সে সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৩০০ বছরেও অমলিন ‘গালিভারস ট্রাভেলস’, আয়ারল্যান্ডে বিশেষ উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

লিলিপুট আর দানবদের রোমাঞ্চকর অভিযানের কালজয়ী বই ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশের ৩০০ বছর পূর্ণ হচ্ছে। জোনাথন সুইফটের এই বিখ্যাত ব্যঙ্গ রচনাকে কেন্দ্র করে আয়ারল্যান্ডে চলছে নানা আয়োজন। প্রদর্শনী, আলোচনা ও সংগীতের মাধ্যমে নতুন করে স্মরণ করা হচ্ছে বইটিকে।

বুধবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গির্জায় জোনাথন সুইফট একসময় প্রধান যাজক ছিলেন এবং এখানেই তাঁকে সমাহিত করা হয়েছে। ১৭২৬ সালের ২৮ অক্টোবর প্রকাশিত হওয়া এই বইটি প্রথম সংস্করণেই ব্যাপক জনপ্রিয়তা পায়।

বইটি প্রথমে লেখকের নাম ছাড়াই প্রকাশিত হয়েছিল এবং প্রকাশক বেঞ্জামিন মোটও শুরুতে লেখকের আসল পরিচয় জানতেন না। ডাবলিনের ট্রিনিটি কলেজের পুরোনো গ্রন্থাগারে ‘গালিভার অ্যাট ৩০০’ শীর্ষক একটি প্রদর্শনী চলছে, যা ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে। অনলাইনেও এটি দেখার সুযোগ রয়েছে।

প্রদর্শনীতে বইটির পুরোনো সংস্করণ ও কমিকস স্থান পেয়েছে। এর মধ্যে ১৭৬১ সালে ডাবলিনে ছাপা একটি সংক্ষিপ্ত সংস্করণ বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে। এছাড়া উত্তর আয়ারল্যান্ডের আর্মা রবিনসন গ্রন্থাগারে সুইফটের নিজের ব্যবহার করা একটি কপি সংরক্ষিত আছে, যেখানে তাঁর হাতে লেখা টিকা রয়েছে।

ট্রিনিটি কলেজের অধ্যাপক আইলিন ডগলাসের মতে, রাজনৈতিক কারসাজি নিয়ে সুইফটের ব্যঙ্গ আজও প্রাসঙ্গিক। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও বইটির গুরুত্ব কমেনি। শসা থেকে সূর্যের আলো বের করার মতো অদ্ভুত গবেষণার বর্ণনা আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজের আশঙ্কার কথাই মনে করিয়ে দেয়।

এই উদ্‌যাপন উপলক্ষে সুরকার শন ডোহার্টি ‘দ্য ম্যান মাউন্টেন’ নামে একটি নতুন সংগীত রচনা করেছেন। এছাড়া শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জোনাথন সুইফট ১৬৬৭ সালে ডাবলিনে জন্ম নেন এবং ১৭৪৫ সালে ৭৭ বছর বয়সে সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x