বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দুর্নীতি দমনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

দুর্নীতি দমনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন

সরকার গঠনের পর আট মাস অতিক্রম হলেও দুর্নীতি দমনের ব্যাপারে বর্তমান সরকারের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। এ দেশের অর্থনৈতিক উন্নয়ন আশানুরূপ না হওয়ার জন্য প্রধানত দুর্নীতি দায়ী এবং ভিয়েতনামের সঙ্গে তুলনা করলে বিষয়টি কিছুটা স্পষ্ট হতে পারে। আইএমএফের হিসাব বলছে, ২০২৫ সালে ভিয়েতনামের মাথাপিছু নমিনাল জিডিপি চার হাজার ৮০৬ ডলার এবং ২০২৪ সালে সেখানে মাত্র ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছিল। অন্যদিকে ২০২৬ সালের জুনে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল দুই হাজার ৭২০ ডলার এবং দারিদ্র্যসীমার নিচে বাংলাদেশের জনগণের ২১ শতাংশের অবস্থান।

শেখ হাসিনার ২০০৯-২৪ শাসনামলে বেধড়ক দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের সংস্কৃতি চালু হয়েছিল এবং তিনি দুর্নীতি দমন কমিশনকে একেবারেই অকার্যকর করে ফেলেছিলেন। কিন্তু শুধু ক্ষমতাচ্যুত সরকারের নেতিবাচক কার্যক্রমের দোহাই দিলে কি অর্থনীতি ঘুরে দাঁড়াবে? প্রশ্ন এখন করাই যায়, শুধু শেখ হাসিনার দুর্নীতির ভয়াবহতা বর্ণনা করা ছাড়া বিএনপি গত আট মাসে সমাজকে দুর্নীতিমুক্ত করতে কী কী কংক্রিট পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে? সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে এখনও দুর্নীতির জাঁতাকলে পিষ্ট হয়ে চলেছেন।

ভূমির্তসংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির প্রকোপ আগের মতোই রয়ে গেছে এবং কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কোনো আঁচড়ই পড়েনি। সড়ক পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর অফিসে এখনও প্রতি পদক্ষেপে ঘুষের কারবার এবং বিচার বিভাগের ঘুষ-দুর্নীতির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আগের মতো বহাল রয়ে গেছে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতির ক্ষেত্রগুলো এখন বিএনপির নেতাকর্মীদের দখলে চলে গেছে। দলীয় পদক্ষেপের সঙ্গে রাষ্ট্রীয় বা আইনি শক্ত ব্যবস্থা গৃহীত না হলে কোনো দুর্নীতিবাজই যে ভয় পায় না, তা এ দেশে বারবার প্রমাণিত হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দুর্নীতি দমনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সরকার গঠনের পর আট মাস অতিক্রম হলেও দুর্নীতি দমনের ব্যাপারে বর্তমান সরকারের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। এ দেশের অর্থনৈতিক উন্নয়ন আশানুরূপ না হওয়ার জন্য প্রধানত দুর্নীতি দায়ী এবং ভিয়েতনামের সঙ্গে তুলনা করলে বিষয়টি কিছুটা স্পষ্ট হতে পারে। আইএমএফের হিসাব বলছে, ২০২৫ সালে ভিয়েতনামের মাথাপিছু নমিনাল জিডিপি চার হাজার ৮০৬ ডলার এবং ২০২৪ সালে সেখানে মাত্র ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছিল। অন্যদিকে ২০২৬ সালের জুনে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল দুই হাজার ৭২০ ডলার এবং দারিদ্র্যসীমার নিচে বাংলাদেশের জনগণের ২১ শতাংশের অবস্থান।

শেখ হাসিনার ২০০৯-২৪ শাসনামলে বেধড়ক দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের সংস্কৃতি চালু হয়েছিল এবং তিনি দুর্নীতি দমন কমিশনকে একেবারেই অকার্যকর করে ফেলেছিলেন। কিন্তু শুধু ক্ষমতাচ্যুত সরকারের নেতিবাচক কার্যক্রমের দোহাই দিলে কি অর্থনীতি ঘুরে দাঁড়াবে? প্রশ্ন এখন করাই যায়, শুধু শেখ হাসিনার দুর্নীতির ভয়াবহতা বর্ণনা করা ছাড়া বিএনপি গত আট মাসে সমাজকে দুর্নীতিমুক্ত করতে কী কী কংক্রিট পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে? সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে এখনও দুর্নীতির জাঁতাকলে পিষ্ট হয়ে চলেছেন।

ভূমির্তসংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির প্রকোপ আগের মতোই রয়ে গেছে এবং কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কোনো আঁচড়ই পড়েনি। সড়ক পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর অফিসে এখনও প্রতি পদক্ষেপে ঘুষের কারবার এবং বিচার বিভাগের ঘুষ-দুর্নীতির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আগের মতো বহাল রয়ে গেছে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতির ক্ষেত্রগুলো এখন বিএনপির নেতাকর্মীদের দখলে চলে গেছে। দলীয় পদক্ষেপের সঙ্গে রাষ্ট্রীয় বা আইনি শক্ত ব্যবস্থা গৃহীত না হলে কোনো দুর্নীতিবাজই যে ভয় পায় না, তা এ দেশে বারবার প্রমাণিত হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x