বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নোটিশ দিয়ে পর্যটনকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা যায় না

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

নোটিশ দিয়ে পর্যটনকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা যায় না

অব্যবস্থাপনা প্রকাশ পেলেও পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা কেবল নোটিশ পাঠানোর মাধ্যমে সম্ভব নয়। গত ১৭ অক্টোবর কক্সবাজারের টুপটুপ রিসোর্টের প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পর এই প্রশ্নগুলো আবারও সামনে এসেছে। কাঠের তৈরি এই রিসোর্টটিকে ২০২৩ সাল থেকে একাধিকবার অপসারণের চূড়ান্ত নোটিশ দিয়েছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর স্থাপনাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে গত ১১ জুন নোটিশ দেয়। এরপরও চার মাস রিসোর্টটি চালু ছিল, যার ফলে শেষ পর্যন্ত ১০টি তাজা প্রাণ ঝরে গেল। অথচ কক্সবাজারের হোটেল ও রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ক্ষমতা শুধু সতর্ক করার মধ্যে সীমাবদ্ধ নয়।

আইন অনুযায়ী নির্ধারিত শর্তে সংস্থাটির মহাপরিচালক কোনো ভবনকে ব্যবহারোপযোগী নয় বলে ঘোষণা করতে পারেন। তবে ফায়ার সার্ভিসের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় এবং সরাসরি স্থাপনা সিলগালা করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় তারা স্বাধীনভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন না।

ফায়ার সার্ভিসের তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কক্সবাজারের মাত্র দেড়শটির মতো প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স রয়েছে। আর সেন্টমার্টিন্স দ্বীপে আড়াই শতাধিক হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ থাকলেও কোনোটিরই ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই।

গুরুতর ঝুঁকি শনাক্ত হলে দ্রুত স্থাপনা বন্ধ করার ক্ষমতা ও দায়িত্ব নির্দিষ্ট করার পাশাপাশি নিয়মিত পরিদর্শন নিশ্চিত করতে হবে। পর্যটনস্থলে পর্যটকের নিরাপদে পৌঁছানো, থাকা এবং ফিরে আসার নিশ্চয়তা দেওয়া সামগ্রিক উন্নয়নেরই একটি অপরিহার্য অংশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নোটিশ দিয়ে পর্যটনকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা যায় না

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

অব্যবস্থাপনা প্রকাশ পেলেও পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা কেবল নোটিশ পাঠানোর মাধ্যমে সম্ভব নয়। গত ১৭ অক্টোবর কক্সবাজারের টুপটুপ রিসোর্টের প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পর এই প্রশ্নগুলো আবারও সামনে এসেছে। কাঠের তৈরি এই রিসোর্টটিকে ২০২৩ সাল থেকে একাধিকবার অপসারণের চূড়ান্ত নোটিশ দিয়েছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর স্থাপনাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে গত ১১ জুন নোটিশ দেয়। এরপরও চার মাস রিসোর্টটি চালু ছিল, যার ফলে শেষ পর্যন্ত ১০টি তাজা প্রাণ ঝরে গেল। অথচ কক্সবাজারের হোটেল ও রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ক্ষমতা শুধু সতর্ক করার মধ্যে সীমাবদ্ধ নয়।

আইন অনুযায়ী নির্ধারিত শর্তে সংস্থাটির মহাপরিচালক কোনো ভবনকে ব্যবহারোপযোগী নয় বলে ঘোষণা করতে পারেন। তবে ফায়ার সার্ভিসের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় এবং সরাসরি স্থাপনা সিলগালা করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় তারা স্বাধীনভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন না।

ফায়ার সার্ভিসের তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কক্সবাজারের মাত্র দেড়শটির মতো প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স রয়েছে। আর সেন্টমার্টিন্স দ্বীপে আড়াই শতাধিক হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ থাকলেও কোনোটিরই ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই।

গুরুতর ঝুঁকি শনাক্ত হলে দ্রুত স্থাপনা বন্ধ করার ক্ষমতা ও দায়িত্ব নির্দিষ্ট করার পাশাপাশি নিয়মিত পরিদর্শন নিশ্চিত করতে হবে। পর্যটনস্থলে পর্যটকের নিরাপদে পৌঁছানো, থাকা এবং ফিরে আসার নিশ্চয়তা দেওয়া সামগ্রিক উন্নয়নেরই একটি অপরিহার্য অংশ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x