বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তেলাপোকার দুধ নিয়ে ইলন মাস্কের কড়া প্রতিক্রিয়া

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

তেলাপোকার দুধ নিয়ে ইলন মাস্কের কড়া প্রতিক্রিয়া

তেলাপোকার দুধ ভবিষ্যতে প্রোটিনের অন্যতম সম্ভাব্য সুপারফুড হতে পারে—এমন একটি বৈজ্ঞানিক প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্য বিরক্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শব্দের সংক্ষিপ্ত ও কড়া প্রতিক্রিয়ায় মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক লিখেছেন, ঘিনঘিনে।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে তেলাপোকার দুধের অবিশ্বাস্য পুষ্টিগুণ এবং বিকল্প খাদ্য হিসেবে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মূলত প্যাসিফিক বিটল ককরোচ নামক বিশেষ প্রজাতির স্ত্রী তেলাপোকা পেটের ভেতরে বেড়ে ওঠা ভ্রূণ বা বাচ্চাদের পুষ্টি জোগাতে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ তরল ক্ষরণ তৈরি করে।

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, এসব প্রোটিন ক্রিস্টালে চর্বি, শর্করা ও বিপুল পরিমাণ ঘনীভূত পুষ্টি উপাদান রয়েছে যা গরুর দুধের চেয়েও বহুগুণ বেশি প্রোটিন সমৃদ্ধ। গবেষকদের গর্ভবতী প্যাসিফিক বিটল ককরোচের পেট কেটে তার ভ্রূণ থেকে প্রোটিন ক্রিস্টালগুলো সাবধানে বের করে আনতে হয় যা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।

খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, পুষ্টিগুণের দিক থেকে দারুণ সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ কমানো এবং সাধারণ মানুষের এটি খাওয়ার মনস্তাত্ত্বিক গ্রহণযোগ্যতা তৈরি করা বিশাল চ্যালেঞ্জ। ফলে তেলাপোকার দুধ মানুষের দৈনন্দিন খাবার টেবিল বা সুপারমার্কেটে আসতে এখনো বহু পথ বাকি রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

তেলাপোকার দুধ নিয়ে ইলন মাস্কের কড়া প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

তেলাপোকার দুধ ভবিষ্যতে প্রোটিনের অন্যতম সম্ভাব্য সুপারফুড হতে পারে—এমন একটি বৈজ্ঞানিক প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্য বিরক্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শব্দের সংক্ষিপ্ত ও কড়া প্রতিক্রিয়ায় মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক লিখেছেন, ঘিনঘিনে।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে তেলাপোকার দুধের অবিশ্বাস্য পুষ্টিগুণ এবং বিকল্প খাদ্য হিসেবে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মূলত প্যাসিফিক বিটল ককরোচ নামক বিশেষ প্রজাতির স্ত্রী তেলাপোকা পেটের ভেতরে বেড়ে ওঠা ভ্রূণ বা বাচ্চাদের পুষ্টি জোগাতে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ তরল ক্ষরণ তৈরি করে।

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, এসব প্রোটিন ক্রিস্টালে চর্বি, শর্করা ও বিপুল পরিমাণ ঘনীভূত পুষ্টি উপাদান রয়েছে যা গরুর দুধের চেয়েও বহুগুণ বেশি প্রোটিন সমৃদ্ধ। গবেষকদের গর্ভবতী প্যাসিফিক বিটল ককরোচের পেট কেটে তার ভ্রূণ থেকে প্রোটিন ক্রিস্টালগুলো সাবধানে বের করে আনতে হয় যা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।

খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, পুষ্টিগুণের দিক থেকে দারুণ সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ কমানো এবং সাধারণ মানুষের এটি খাওয়ার মনস্তাত্ত্বিক গ্রহণযোগ্যতা তৈরি করা বিশাল চ্যালেঞ্জ। ফলে তেলাপোকার দুধ মানুষের দৈনন্দিন খাবার টেবিল বা সুপারমার্কেটে আসতে এখনো বহু পথ বাকি রয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x