বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বললেন ফিফা সভাপতি

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বললেন ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেক্সিকান একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, “আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা নেই- আমাদের কেবল একটিই পরিকল্পনা আছে, আর তা হলো ‘প্ল্যান এ’।” বিশ্ব ফুটবলের এই প্রধান জানান, ইরান দল যেন ‘সবচেয়ে ভালো পরিস্থিতির মধ্যে’ এই টুর্নামেন্টে অংশ নিতে পারে তা নিশ্চিত করা উচিত। কারণ এই দলটি ‘ইরানে বসবাসরত সাধারণ মানুষের পাশাপাশি বিদেশে থাকা ইরানিদেরও’ প্রতিনিধিত্ব করে। ফিফা বর্তমানে ইরানের কোনো ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে না। ইনফান্তিনো আরো বললেন, ইরান খেলার মাঠের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে তিনি স্বীকার করেছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’। সূচি অনুযায়ী, এই আসরে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইরান। এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের জন্য দলটির বেস ক্যাম্প অ্যারিজোনার টুসানে নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বললেন ফিফা সভাপতি

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেক্সিকান একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, “আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা নেই- আমাদের কেবল একটিই পরিকল্পনা আছে, আর তা হলো ‘প্ল্যান এ’।” বিশ্ব ফুটবলের এই প্রধান জানান, ইরান দল যেন ‘সবচেয়ে ভালো পরিস্থিতির মধ্যে’ এই টুর্নামেন্টে অংশ নিতে পারে তা নিশ্চিত করা উচিত। কারণ এই দলটি ‘ইরানে বসবাসরত সাধারণ মানুষের পাশাপাশি বিদেশে থাকা ইরানিদেরও’ প্রতিনিধিত্ব করে। ফিফা বর্তমানে ইরানের কোনো ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে না। ইনফান্তিনো আরো বললেন, ইরান খেলার মাঠের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে তিনি স্বীকার করেছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’। সূচি অনুযায়ী, এই আসরে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইরান। এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের জন্য দলটির বেস ক্যাম্প অ্যারিজোনার টুসানে নির্ধারণ করা হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x