বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বিগ ব্যাশে বর্ষসেরাদের তালিকায় রিশাদ

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

বিগ ব্যাশে বর্ষসেরাদের তালিকায় রিশাদ

বিগ ব্যাশের গেল আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার তারই পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ ক্যাটাগরির ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিশাদ। ২০২৫-২৬ মৌসুমের ভালো পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরষ্কার বিতরণের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট তাসমানিয়া। পহেলা এপ্রিলই অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে ক্রিকেট তাসমানিয়া। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার। আর সেখানেই মনোনয়ন পেয়েছেন রিশাদ হোসেন। মনোনয়নের তালিকায় রিশাদের সঙ্গে আছেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস। এই চারজনের মধ্যে সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন একজন। গেল বিগ ব্যাশে বল হাতে দারুণ ছন্দে থাকা রিশাদ ৭.৮২ ইকোনোমিতে নেন মোট ১৫টি উইকেট। আর প্রতি উইকেটের জন্য রিশাদ খরচ করেছেন ২০.৮৬ রান। তার বেস্ট বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট। বিবিএলের এবারের আসরে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করে হোবার্ট হ্যারিকেন্স। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে উঠে তারা। তবে ফাইনালে উঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হারে বিদায় নেয় রিশাদের দল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে বর্ষসেরাদের তালিকায় রিশাদ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

বিগ ব্যাশের গেল আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার তারই পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ ক্যাটাগরির ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিশাদ। ২০২৫-২৬ মৌসুমের ভালো পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরষ্কার বিতরণের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট তাসমানিয়া। পহেলা এপ্রিলই অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে ক্রিকেট তাসমানিয়া। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার। আর সেখানেই মনোনয়ন পেয়েছেন রিশাদ হোসেন। মনোনয়নের তালিকায় রিশাদের সঙ্গে আছেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস। এই চারজনের মধ্যে সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন একজন। গেল বিগ ব্যাশে বল হাতে দারুণ ছন্দে থাকা রিশাদ ৭.৮২ ইকোনোমিতে নেন মোট ১৫টি উইকেট। আর প্রতি উইকেটের জন্য রিশাদ খরচ করেছেন ২০.৮৬ রান। তার বেস্ট বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট। বিবিএলের এবারের আসরে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করে হোবার্ট হ্যারিকেন্স। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে উঠে তারা। তবে ফাইনালে উঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হারে বিদায় নেয় রিশাদের দল।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
বিগ ব্যাশে বর্ষসেরাদের তালিকায় রিশাদ
0:00 / 0:00
1x