বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দাপট দেখিয়ে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম

দাপট দেখিয়ে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল
ছবি:- সংগৃহিত

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচ দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণের ধারা বজায় রাখা দলটি ম্যাচের প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। এ সময় ভিনির দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোল পাচ্ছিল না কেউ। মনে হচ্ছিল ১-০ ব্যবধানেই শেষ হবে ম্যাচটি। কিন্তু ম্যাচের নাটকীয় তখনও বাকি ছিল। ৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের।

কিন্তু মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। নিখুঁত শটে গোল নিশ্চিত করে ইগর থিয়াগো। বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। আর ম্যাচের শেষ মুহূর্তে ইগর থিয়াগোর পাস থেকে বল পেয়ে এনড্রিক চমৎকার এক মুভ করেন এবং আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লিকে দিয়ে গোল করান। এনড্রিক নিজে গোল না পেলেও পুরো ম্যাচে ছিল বেশ উজ্জ্বল তার উপস্থিতি।

আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা দেবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন।

১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এই জয়টি ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দাপট দেখিয়ে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচ দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণের ধারা বজায় রাখা দলটি ম্যাচের প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। এ সময় ভিনির দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোল পাচ্ছিল না কেউ। মনে হচ্ছিল ১-০ ব্যবধানেই শেষ হবে ম্যাচটি। কিন্তু ম্যাচের নাটকীয় তখনও বাকি ছিল। ৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের।

কিন্তু মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। নিখুঁত শটে গোল নিশ্চিত করে ইগর থিয়াগো। বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। আর ম্যাচের শেষ মুহূর্তে ইগর থিয়াগোর পাস থেকে বল পেয়ে এনড্রিক চমৎকার এক মুভ করেন এবং আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লিকে দিয়ে গোল করান। এনড্রিক নিজে গোল না পেলেও পুরো ম্যাচে ছিল বেশ উজ্জ্বল তার উপস্থিতি।

আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা দেবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন।

১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এই জয়টি ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x