বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে কঠোর সামরিক অবরোধ কার্যকর করতে শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার এই অভিযানে ১২টিরও বেশি যুদ্ধজাহাজ সরাসরি অংশ নিচ্ছে। এই বিশাল নৌ-বহরকে সহায়তা দিচ্ছে ১০ হাজারের বেশি অভিজ্ঞ কর্মী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সেন্টকমের কড়াকড়ির মুখে ইতিমধ্যেই ইরান-সংশ্লিষ্ট ২৩টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা সমুদ্রপথে নিয়মিত তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছেন।

এই অবরোধের পরিধি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না; বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এটি বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে যেতে পারে। এর আগে ভেনিজুয়েলার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল, যেখানে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ কমান্ডো দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল। সেই একই কৌশলে এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের আমদানি-রপ্তানি বাণিজ্যকে থমকে দেওয়ার চেষ্টা করছে।

এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার কঠোর ঘোষণা দিয়েছে। তেহরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

এর আগে বিশেষ ফি প্রদান এবং ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জাহাজ চলাচলের যে বিশেষ করিডোর বা পথ খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। বিপ্লবী গার্ডের নৌবাহিনী শাখা এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই নৌ-অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির একটি চরম লঙ্ঘন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের বন্দরগুলোতে কঠোর সামরিক অবরোধ কার্যকর করতে শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার এই অভিযানে ১২টিরও বেশি যুদ্ধজাহাজ সরাসরি অংশ নিচ্ছে। এই বিশাল নৌ-বহরকে সহায়তা দিচ্ছে ১০ হাজারের বেশি অভিজ্ঞ কর্মী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সেন্টকমের কড়াকড়ির মুখে ইতিমধ্যেই ইরান-সংশ্লিষ্ট ২৩টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা সমুদ্রপথে নিয়মিত তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছেন।

এই অবরোধের পরিধি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না; বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এটি বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে যেতে পারে। এর আগে ভেনিজুয়েলার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল, যেখানে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ কমান্ডো দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল। সেই একই কৌশলে এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের আমদানি-রপ্তানি বাণিজ্যকে থমকে দেওয়ার চেষ্টা করছে।

এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার কঠোর ঘোষণা দিয়েছে। তেহরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

এর আগে বিশেষ ফি প্রদান এবং ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জাহাজ চলাচলের যে বিশেষ করিডোর বা পথ খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। বিপ্লবী গার্ডের নৌবাহিনী শাখা এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই নৌ-অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির একটি চরম লঙ্ঘন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x