বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সিএমপিতে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

সিএমপিতে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয় বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সিএমপিতে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয় বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x