বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নরসিংdীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

নরসিংdীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সেতুবন্ধন আরও সুদৃঢ় করা এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন করা হয়। নরসিংদী জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে আজ রবিবার ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল ফারুক বিপিএম সেবা।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৭টি দল এবং নারী বিভাগে ২টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা উৎসাহ উদ্দীপনার সঙ্গে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা শেষে পুরুষ বিভাগে বেলাবো থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নারী বিভাগে পলাশ থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার নরসিংদী মোঃ আবদুল্লাহ্ আল ফারুক বিপিএম সেবা। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ক্রীড়াপ্রেমী দর্শক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নরসিংdীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সেতুবন্ধন আরও সুদৃঢ় করা এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন করা হয়। নরসিংদী জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে আজ রবিবার ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল ফারুক বিপিএম সেবা।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৭টি দল এবং নারী বিভাগে ২টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা উৎসাহ উদ্দীপনার সঙ্গে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা শেষে পুরুষ বিভাগে বেলাবো থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নারী বিভাগে পলাশ থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার নরসিংদী মোঃ আবদুল্লাহ্ আল ফারুক বিপিএম সেবা। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ক্রীড়াপ্রেমী দর্শক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x