বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নাইটক্লাবের ছবি নিয়ে মুখ খুললেন সেই ইন্দোনেশিয়ান তরুণী

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

নাইটক্লাবের ছবি নিয়ে মুখ খুললেন সেই ইন্দোনেশিয়ান তরুণী

আসিয়ান কাপে ৯-২ গোলের লজ্জাজনক হারের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবের ছবি ঘিরে শোরগোল পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার পর অবশেষে সেই সমালোচিত পোস্ট নিয়ে মুখ খুলেছেন ইন্দোনেশিয়ান তরুণী এলেনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ছবি ও ভিডিওগুলো ইন্দোনেশিয়ার নয়, বরং দুই মাস আগে নেপালে তোলা।

বিতর্ক দানা বাঁধার পর সামাজিক মাধ্যম এক্সে এলেনা লেখেন যে, স্পষ্ট করে বলতে চাই এই ছবি ও ভিডিওগুলো দুই মাস আগের নেপাল ভ্রমণের। তখন তার সঙ্গে খুব চমৎকার ও পেশাদার কয়েকজন বন্ধুর পরিচয় হয়েছিল বলে জানান তিনি। বাংলাদেশি ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমে বিষয়টিকে আসিয়ান কাপ চলাকালে জাকার্তার নাইট ক্লাবে ঘুরে বেড়ানোর ঘটনা হিসেবে উপস্থাপনের পরিপ্রেক্ষিতে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে দুঃখপ্রকাশও করেন।

এলেনা জানান, তার পোস্ট কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি সবসময়ই ভ্রমণ শেষ করার অনেক পর ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন এবং ভ্রমণের সময়ে নিজের অবস্থান গোপন রাখতে ও মুহূর্তগুলো উপভোগ করতেই সঙ্গে সঙ্গে কিছু পোস্ট করেন না।

এর আগে এলেনার প্রথম পোস্টকে কেন্দ্র করে দেশের ফুটবলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল এবং ফুটবলপ্রেমীদের ধারণা হয়েছিল ম্যাচের ঠিক আগেই বা পরে শৃঙ্খলা ভেঙে জাকার্তার নৈশক্লাবে সময় কাটিয়েছেন ফুটবলাররা। যদিও গণমাধ্যমকে সাদ উদ্দিন ও সোহেল রানা শুরু থেকেই দাবি করে আসছিলেন যে ঘটনাটি জাকার্তার নয়, বরং আসিয়ান কাপের অনেক আগে নেপালে ছুটির দিনগুলোতে ঘটেছিল। এছাড়া সাদ জানিয়েছেন, নতুন করে তার অনুরোধেই ওই নারী পোস্ট করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নাইটক্লাবের ছবি নিয়ে মুখ খুললেন সেই ইন্দোনেশিয়ান তরুণী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

আসিয়ান কাপে ৯-২ গোলের লজ্জাজনক হারের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবের ছবি ঘিরে শোরগোল পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার পর অবশেষে সেই সমালোচিত পোস্ট নিয়ে মুখ খুলেছেন ইন্দোনেশিয়ান তরুণী এলেনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ছবি ও ভিডিওগুলো ইন্দোনেশিয়ার নয়, বরং দুই মাস আগে নেপালে তোলা।

বিতর্ক দানা বাঁধার পর সামাজিক মাধ্যম এক্সে এলেনা লেখেন যে, স্পষ্ট করে বলতে চাই এই ছবি ও ভিডিওগুলো দুই মাস আগের নেপাল ভ্রমণের। তখন তার সঙ্গে খুব চমৎকার ও পেশাদার কয়েকজন বন্ধুর পরিচয় হয়েছিল বলে জানান তিনি। বাংলাদেশি ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমে বিষয়টিকে আসিয়ান কাপ চলাকালে জাকার্তার নাইট ক্লাবে ঘুরে বেড়ানোর ঘটনা হিসেবে উপস্থাপনের পরিপ্রেক্ষিতে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে দুঃখপ্রকাশও করেন।

এলেনা জানান, তার পোস্ট কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি সবসময়ই ভ্রমণ শেষ করার অনেক পর ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন এবং ভ্রমণের সময়ে নিজের অবস্থান গোপন রাখতে ও মুহূর্তগুলো উপভোগ করতেই সঙ্গে সঙ্গে কিছু পোস্ট করেন না।

এর আগে এলেনার প্রথম পোস্টকে কেন্দ্র করে দেশের ফুটবলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল এবং ফুটবলপ্রেমীদের ধারণা হয়েছিল ম্যাচের ঠিক আগেই বা পরে শৃঙ্খলা ভেঙে জাকার্তার নৈশক্লাবে সময় কাটিয়েছেন ফুটবলাররা। যদিও গণমাধ্যমকে সাদ উদ্দিন ও সোহেল রানা শুরু থেকেই দাবি করে আসছিলেন যে ঘটনাটি জাকার্তার নয়, বরং আসিয়ান কাপের অনেক আগে নেপালে ছুটির দিনগুলোতে ঘটেছিল। এছাড়া সাদ জানিয়েছেন, নতুন করে তার অনুরোধেই ওই নারী পোস্ট করেছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x