বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আজ মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

আজ মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ

আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে প্রস্তুত রয়েছেন। বুধবার বাংলাদেশ সময় ভোরে বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে তিনি শেষ ম্যাচটি খেলবেন। নিজ দেশের জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারের শেষ এই ম্যাচের আগে তিনি শেষবারের মতো অনুশীলনে নেমেছেন।

এর আগে গত বিশ্বকাপে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। নিজের ফেসবুক পেজে আবেগঘন বার্তায় তিনি জানিয়েছিলে যে এটি হৃদয়ে প্রচণ্ড কষ্ট দিলেও এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গৌরব বোধ করানোর চেষ্টা করেছেন বলে তিনি উল্লেখ করেন।

বিদায়ী এই ম্যাচে মেসি বিশেষ নকশার একটি আকাশী-সাদা জার্সি পরিধান করবেন যার মাঝখানে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্য এবং সোনালি রঙে তাঁর নাম ও নম্বর। ঘরের মাঠে তাঁর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তিনি কোচ লিওনেল স্কালোনির অধীনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।

মেসির এই বিদায়ী মুহূর্তকে কেন্দ্র করে সতীর্থ ও কোচিং স্টাফরা তাঁর জন্য একটি বিশেষ ভিডিও তৈরি করেছেন যেখানে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়েছে। পরিবারকে সাথে নিয়ে দেশে ফেরা এই মহাতারকাকে শেষবারের মতো মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত ও সতীর্থরা। ম্যাচশেষে এই বিশেষ জার্সিটি তাঁর ব্যক্তিগত ট্রফি ও পুরস্কারের সংগ্রহশালায় যুক্ত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আজ মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে প্রস্তুত রয়েছেন। বুধবার বাংলাদেশ সময় ভোরে বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে তিনি শেষ ম্যাচটি খেলবেন। নিজ দেশের জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারের শেষ এই ম্যাচের আগে তিনি শেষবারের মতো অনুশীলনে নেমেছেন।

এর আগে গত বিশ্বকাপে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। নিজের ফেসবুক পেজে আবেগঘন বার্তায় তিনি জানিয়েছিলে যে এটি হৃদয়ে প্রচণ্ড কষ্ট দিলেও এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গৌরব বোধ করানোর চেষ্টা করেছেন বলে তিনি উল্লেখ করেন।

বিদায়ী এই ম্যাচে মেসি বিশেষ নকশার একটি আকাশী-সাদা জার্সি পরিধান করবেন যার মাঝখানে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্য এবং সোনালি রঙে তাঁর নাম ও নম্বর। ঘরের মাঠে তাঁর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তিনি কোচ লিওনেল স্কালোনির অধীনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।

মেসির এই বিদায়ী মুহূর্তকে কেন্দ্র করে সতীর্থ ও কোচিং স্টাফরা তাঁর জন্য একটি বিশেষ ভিডিও তৈরি করেছেন যেখানে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়েছে। পরিবারকে সাথে নিয়ে দেশে ফেরা এই মহাতারকাকে শেষবারের মতো মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত ও সতীর্থরা। ম্যাচশেষে এই বিশেষ জার্সিটি তাঁর ব্যক্তিগত ট্রফি ও পুরস্কারের সংগ্রহশালায় যুক্ত হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x