বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

স্পেনের ক্লাবের মালিক হলেন মেসি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

স্পেনের ক্লাবের মালিক হলেন মেসি

ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি তার ফুটবল সাম্রাজ্যের পরিধি আরও বাড়িয়েছেন। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। এর মধ্য দিয়ে স্পেনে প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল ক্লাবের মালিক হলেন তিনি। তবে স্পেনের ক্রীড়া পরিষদের অনুমোদন এবং মালিকানা-সংক্রান্ত বিদ্যমান নিয়মের কারণে সামনে কিছু জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, আর্জেন্টিনার অধিনায়ক আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল এলদেন্সের মালিকানা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষও মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। ৩৯ বছর বয়সী মেসির ব্যবসায়ী হিসেবে এটিকে বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। অ্যালিকান্তে-ভিত্তিক ক্লাবটির আগের মালিক ছিল কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ।

প্রতিষ্ঠানটির কলম্বিয়া ও সুইজারল্যান্ডের কয়েকটি ক্লাবেও শেয়ার রয়েছে। গত এক বছরের মধ্যে এলদেন্সের মালিকানা পরিবর্তনের ঘটনা এটি তৃতীয়বার। তবে চুক্তিটি এখন স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাবটির সামনে নতুন ও উচ্চাভিলাষী একটি অধ্যায়ের সূচনা হবে।

মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে নতুন মালিক মেসিকে নিয়ে আশাবাদ প্রকাশ করেছে এলদেন্স। ক্লাবটির ভবিষ্যৎ উন্নয়নে আর্জেন্টাইন কিংবদন্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, সিডি এলদেন্সের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আগমন একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা নির্দেশ করে।

এর লক্ষ্য ক্লাবের ক্রীড়া, প্রাতিষ্ঠানিক এবং সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা। প্রসঙ্গত, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স তাদের ইতিহাসের বেশির ভাগ সময় স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে কাটিয়েছে। এলদা শহরে অবস্থিত ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার এস্তাদিও নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে ক্লাবটি।

১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে উন্নীত হয় এলদেন্স। এরপর ২০২৫ সালে অবনমিত হলেও গত গ্রীষ্মেই আবার দ্বিতীয় বিভাগে ফিরে আসে ক্লাবটি। স্পেনের বাইরে ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের আংশিক মালিকানার সঙ্গেও যুক্ত আছেন মেসি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

স্পেনের ক্লাবের মালিক হলেন মেসি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি তার ফুটবল সাম্রাজ্যের পরিধি আরও বাড়িয়েছেন। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। এর মধ্য দিয়ে স্পেনে প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল ক্লাবের মালিক হলেন তিনি। তবে স্পেনের ক্রীড়া পরিষদের অনুমোদন এবং মালিকানা-সংক্রান্ত বিদ্যমান নিয়মের কারণে সামনে কিছু জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, আর্জেন্টিনার অধিনায়ক আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল এলদেন্সের মালিকানা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষও মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। ৩৯ বছর বয়সী মেসির ব্যবসায়ী হিসেবে এটিকে বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। অ্যালিকান্তে-ভিত্তিক ক্লাবটির আগের মালিক ছিল কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ।

প্রতিষ্ঠানটির কলম্বিয়া ও সুইজারল্যান্ডের কয়েকটি ক্লাবেও শেয়ার রয়েছে। গত এক বছরের মধ্যে এলদেন্সের মালিকানা পরিবর্তনের ঘটনা এটি তৃতীয়বার। তবে চুক্তিটি এখন স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাবটির সামনে নতুন ও উচ্চাভিলাষী একটি অধ্যায়ের সূচনা হবে।

মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে নতুন মালিক মেসিকে নিয়ে আশাবাদ প্রকাশ করেছে এলদেন্স। ক্লাবটির ভবিষ্যৎ উন্নয়নে আর্জেন্টাইন কিংবদন্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, সিডি এলদেন্সের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আগমন একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা নির্দেশ করে।

এর লক্ষ্য ক্লাবের ক্রীড়া, প্রাতিষ্ঠানিক এবং সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা। প্রসঙ্গত, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স তাদের ইতিহাসের বেশির ভাগ সময় স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে কাটিয়েছে। এলদা শহরে অবস্থিত ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার এস্তাদিও নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে ক্লাবটি।

১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে উন্নীত হয় এলদেন্স। এরপর ২০২৫ সালে অবনমিত হলেও গত গ্রীষ্মেই আবার দ্বিতীয় বিভাগে ফিরে আসে ক্লাবটি। স্পেনের বাইরে ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের আংশিক মালিকানার সঙ্গেও যুক্ত আছেন মেসি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
স্পেনের ক্লাবের মালিক হলেন মেসি
0:00 / 0:00
1x