বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ভুল হিসাবে ইয়েমেন সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

ভুল হিসাবে ইয়েমেন সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর এক যোদ্ধা গাড়িতে বসানো অস্ত্র থেকে গুলি ছুড়ছেন। ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে অগ্রাভিযানের সময় গত সোমবার ধারণ করা ভিডিও থেকে নেওয়া স্থির চিত্র এটি। ইয়েমেনের তাইজ প্রদেশের ধুবাবের কাছেছবি: রয়টার্স

ইয়েমেনে সৌদি আরবের নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ার পেছনে রয়েছে একের পর এক ভুল হিসাব। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জোট ভাঙন, হুতিদের মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি এবং ট্রাম্পের অনিশ্চিত ভূমিকা রিয়াদকে আরও বিপapাকে ফেলেছে। কমবেশি সামরিক সাফল্য এলেও সৌদির বিভক্ত মিত্রবাহিনী ও রাজনৈতিক সমাধানের অভাবে এ সংঘাতের শেষ কোথায়, তা এখনো অনিশ্চিত।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র‍্যাটনি বলেন, যে সামরিক বাহিনী মার্কিন অংশীদারত্বকে কেন্দ্র করে তাদের সমগ্র বিশ্বদর্শন গড়ে তুলেছে, সেই সৌদিরা এখন বুঝতে পারছে ট্রাম্প কতটা অপ্রত্যাশিত। নিজেদের শক্তিতে একা একা এ যুদ্ধগুলো লড়া কখনোই তাদের সামরিক কৌশল বা কাঠামোর মধ্যে ছিল না। ফলে সৌদি আরব এখন নিজেদের অরক্ষিত বোধ করছে এবং অন্যদিকে নজর দিচ্ছে।

গত মাসে সৌদি যুবরাজ মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করতে কায়রো যান এবং রিয়াদে ইউএইর ভাইস প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। ফ্রান্স ও যুক্তরাজ্য সামরিক সহায়তা দিতে রাজি হয়েছে এবং ১০০ জনের বেশি মার্কিন সামরিক উপদেষ্টা সৌদিতে কাজ করছেন। এছাড়া সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীন সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় করতে সম্মত হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে বাইরের দেশের সমর্থন এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের প্রাথমিক সাফল্য চলতি সংঘাতের স্থায়ী সমাধান করতে পারবে না। ইরানের সমর্থনপুষ্ট হুতি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যেতে হলে সুশৃঙ্খল সংগঠন ও লজিস্টিকস সহায়তার প্রয়োজন। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার যদি মুক্ত করা অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তবে এ ভূখণ্ডগত অর্জনের কোনো মূল্য থাকবে না।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁর দেশকে বিশ্বব্যাপী বিনিয়োগ ও পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যা এখন হুতিদের ড্রোন হামলার মুখে পড়েছে। গত কয়েক বছরের শান্ত অবস্থা ভেঙে চলতি গ্রীষ্মে ইয়েমেনের গৃহযুদ্ধ তীব্র রূপ নিয়েছে। সৌদি আরব ১১ বছর ধরে সামরিক শক্তি ও কূটনীতির মাধ্যমে দক্ষিণ সীমান্তের এ সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ভুল হিসাবের কারণে নিজেদের অরক্ষিত করে ফেলেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভুল হিসাবে ইয়েমেন সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনে সৌদি আরবের নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ার পেছনে রয়েছে একের পর এক ভুল হিসাব। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জোট ভাঙন, হুতিদের মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি এবং ট্রাম্পের অনিশ্চিত ভূমিকা রিয়াদকে আরও বিপapাকে ফেলেছে। কমবেশি সামরিক সাফল্য এলেও সৌদির বিভক্ত মিত্রবাহিনী ও রাজনৈতিক সমাধানের অভাবে এ সংঘাতের শেষ কোথায়, তা এখনো অনিশ্চিত।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র‍্যাটনি বলেন, যে সামরিক বাহিনী মার্কিন অংশীদারত্বকে কেন্দ্র করে তাদের সমগ্র বিশ্বদর্শন গড়ে তুলেছে, সেই সৌদিরা এখন বুঝতে পারছে ট্রাম্প কতটা অপ্রত্যাশিত। নিজেদের শক্তিতে একা একা এ যুদ্ধগুলো লড়া কখনোই তাদের সামরিক কৌশল বা কাঠামোর মধ্যে ছিল না। ফলে সৌদি আরব এখন নিজেদের অরক্ষিত বোধ করছে এবং অন্যদিকে নজর দিচ্ছে।

গত মাসে সৌদি যুবরাজ মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করতে কায়রো যান এবং রিয়াদে ইউএইর ভাইস প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। ফ্রান্স ও যুক্তরাজ্য সামরিক সহায়তা দিতে রাজি হয়েছে এবং ১০০ জনের বেশি মার্কিন সামরিক উপদেষ্টা সৌদিতে কাজ করছেন। এছাড়া সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীন সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় করতে সম্মত হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে বাইরের দেশের সমর্থন এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের প্রাথমিক সাফল্য চলতি সংঘাতের স্থায়ী সমাধান করতে পারবে না। ইরানের সমর্থনপুষ্ট হুতি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যেতে হলে সুশৃঙ্খল সংগঠন ও লজিস্টিকস সহায়তার প্রয়োজন। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার যদি মুক্ত করা অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তবে এ ভূখণ্ডগত অর্জনের কোনো মূল্য থাকবে না।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁর দেশকে বিশ্বব্যাপী বিনিয়োগ ও পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যা এখন হুতিদের ড্রোন হামলার মুখে পড়েছে। গত কয়েক বছরের শান্ত অবস্থা ভেঙে চলতি গ্রীষ্মে ইয়েমেনের গৃহযুদ্ধ তীব্র রূপ নিয়েছে। সৌদি আরব ১১ বছর ধরে সামরিক শক্তি ও কূটনীতির মাধ্যমে দক্ষিণ সীমান্তের এ সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ভুল হিসাবের কারণে নিজেদের অরক্ষিত করে ফেলেছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x