বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর খোঁজ মিলছে না

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর খোঁজ মিলছে না
সংবাদ সম্মেলনে কথা বলছেন সোহেল আফ্রিদি। গত ২৫ সেপ্টেম্বর তোলাছবি: পিটিআইয়ের ইউটিউব ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতা সোহেল আফ্রিদির খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার প্রদেশটির প্রাদেশিক সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে কেন্দ্রীয় সরকার। পিটিআইয়ের অভিযোগ, লংমার্চ চলাকালীন পুলিশ সোহেল আফ্রিদিকে আটক করেছে।

ইমরান খানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর থেকে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেছে পিটিআই। তথ্যমন্ত্রী শফি জান দাবি করেছেন, লংমার্চের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা সোহেল আফ্রিদিকে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে ডন সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পুলিশের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

পিটিআইয়ের নেতা শহীদ খাট্টাক অভিযোগ করেছেন, সোহেল আফ্রিদির পাশাপাশি এম এন এ জুনায়েদ আকবরসহ দলের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দলের পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়েছে। মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম আটককৃত সবার দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের মধ্যে মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আছেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। যাঁদের আগের অপরাধের রেকর্ড নেই এবং যাঁরা ওয়ান্টেড নন, তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর খোঁজ মিলছে না

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতা সোহেল আফ্রিদির খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার প্রদেশটির প্রাদেশিক সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে কেন্দ্রীয় সরকার। পিটিআইয়ের অভিযোগ, লংমার্চ চলাকালীন পুলিশ সোহেল আফ্রিদিকে আটক করেছে।

ইমরান খানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর থেকে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেছে পিটিআই। তথ্যমন্ত্রী শফি জান দাবি করেছেন, লংমার্চের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা সোহেল আফ্রিদিকে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে ডন সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পুলিশের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

পিটিআইয়ের নেতা শহীদ খাট্টাক অভিযোগ করেছেন, সোহেল আফ্রিদির পাশাপাশি এম এন এ জুনায়েদ আকবরসহ দলের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দলের পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়েছে। মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম আটককৃত সবার দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের মধ্যে মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আছেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। যাঁদের আগের অপরাধের রেকর্ড নেই এবং যাঁরা ওয়ান্টেড নন, তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x