বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি ভাওয়ালগড় ইউনিয়নের জেসন গেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষার। তিনি বলেন যে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন সময়ে নির্জন ও জনশূন্য এলাকায় মিছিল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে, গাজীপুর সদর উপজেলা ছাত্রদল রাজপথে আছে এবং নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের রাজপথেই প্রতিহত করা হবে। উক্ত কর্মসূচিতে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলসহ মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি ভাওয়ালগড় ইউনিয়নের জেসন গেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষার। তিনি বলেন যে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন সময়ে নির্জন ও জনশূন্য এলাকায় মিছিল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে, গাজীপুর সদর উপজেলা ছাত্রদল রাজপথে আছে এবং নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের রাজপথেই প্রতিহত করা হবে। উক্ত কর্মসূচিতে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলসহ মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x