বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিন দাপুটে শুরু করেও শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত বাকি ১২৫ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট।

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম দলের রান বাড়ানোর চেষ্টা করেন। তবে ৯ রানের বেশি যোগ করতে পারেননি তাইজুল এবং মোহাম্মদ সালিমের শর্ট বলে আউট হন তিনি। এরপর নাঈমের ব্যাটে কিছু রান যোগ হলে শেষ পর্যন্ত ৯২.৩ ওভারে ৩৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস, যেখানে ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন নাঈম।

প্রথম দিন বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করে ৭১ বলে ৮৩ রান করে তানজিদ ফেরেন এবং সাদমান করেন ৬৭ রান। মুমিনুল হকের ব্যাট থেকে ৩৯ রান ও লিটন দাসের ৫৩ রানের ইনিংস বাংলাদেশকে তিনশর ওপরে নিয়ে যায়।

তবে ২০০ রান পেরোনোর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম রানের খাতা খুলতে পারেননি, অধিনায়ক শান্ত করেন ২৯ রান এবং মেহেদী হাসান মিরাজের ২৪ রানও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি। আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম সাফি ৮২ রান দিয়ে চারটি উইকেট নেন। এছাড়া ইয়ামিন আহমদজাই তিনটি, ইসমত আলম দুটি এবং কাইস আহমেদ একটি উইকেট পান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিন দাপুটে শুরু করেও শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত বাকি ১২৫ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট।

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম দলের রান বাড়ানোর চেষ্টা করেন। তবে ৯ রানের বেশি যোগ করতে পারেননি তাইজুল এবং মোহাম্মদ সালিমের শর্ট বলে আউট হন তিনি। এরপর নাঈমের ব্যাটে কিছু রান যোগ হলে শেষ পর্যন্ত ৯২.৩ ওভারে ৩৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস, যেখানে ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন নাঈম।

প্রথম দিন বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করে ৭১ বলে ৮৩ রান করে তানজিদ ফেরেন এবং সাদমান করেন ৬৭ রান। মুমিনুল হকের ব্যাট থেকে ৩৯ রান ও লিটন দাসের ৫৩ রানের ইনিংস বাংলাদেশকে তিনশর ওপরে নিয়ে যায়।

তবে ২০০ রান পেরোনোর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম রানের খাতা খুলতে পারেননি, অধিনায়ক শান্ত করেন ২৯ রান এবং মেহেদী হাসান মিরাজের ২৪ রানও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি। আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম সাফি ৮২ রান দিয়ে চারটি উইকেট নেন। এছাড়া ইয়ামিন আহমদজাই তিনটি, ইসমত আলম দুটি এবং কাইস আহমেদ একটি উইকেট পান।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x