বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে আইপিএলে ফিরছেন যুবরাজ সিং

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে আইপিএলে ফিরছেন যুবরাজ সিং

আইপিএলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএলে কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন যুবরাজ। মঙ্গলবার ১৩ অক্টোবর গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছিল দিল্লি। সে সময় এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সর্বোচ্চ মূল্য। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই কোচ হিসেবে ফিরছেন তিনি।

এই নিয়োগের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুবরাজ আরও বলেন, দাদার সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কোচিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। প্রতিভাবান এই দলটির সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না তার। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন যুবরাজ। তাঁর কাছ থেকে পরামর্শ পেয়েছেন শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো ক্রিকেটাররা।

আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি। দলটির দীর্ঘদিনের সেই অপেক্ষা ঘোচাতে যুবরাজের অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

যুবরাজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ বলেছেন, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে এবং মালিকদেরও আমি ভালোভাবে চিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে আইপিএলে ফিরছেন যুবরাজ সিং

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

আইপিএলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএলে কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন যুবরাজ। মঙ্গলবার ১৩ অক্টোবর গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছিল দিল্লি। সে সময় এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সর্বোচ্চ মূল্য। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই কোচ হিসেবে ফিরছেন তিনি।

এই নিয়োগের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুবরাজ আরও বলেন, দাদার সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কোচিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। প্রতিভাবান এই দলটির সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না তার। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন যুবরাজ। তাঁর কাছ থেকে পরামর্শ পেয়েছেন শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো ক্রিকেটাররা।

আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি। দলটির দীর্ঘদিনের সেই অপেক্ষা ঘোচাতে যুবরাজের অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

যুবরাজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ বলেছেন, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে এবং মালিকদেরও আমি ভালোভাবে চিনি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x