বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মাওনা হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

মাওনা হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ

গাজীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের নাম ব্যবহার করে সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ভ্যান থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় পরিবহনসংশ্লিষ্ট কয়েকজনের দাবি, নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে বিভিন্ন যানবাহনের চালকদের সড়কে চলাচলে বাধা, গাড়ি আটক, হয়রানি এবং মামলার ভয় দেখানো হয়।

স্থানীয় পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বাচ্চুর অধীনে থাকা প্রায় ৩৫টি সিএনজি থেকে মাসে ৩ হাজার টাকা এবং ৫০টি মালবাহী ভ্যান থেকে ১ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়। এছাড়া কাজল ও রসূলের অধীনে থাকা সিএনজিগুলো থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে, যা বিভিন্ন রুট ও এলাকায় ভিন্ন ভিন্ন অঙ্কে নির্ধারিত বলে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাসেল নামের এক চালক দাবি করেন, তাঁর গাড়ি দীর্ঘ সময় আটকে রেখে ওসি কামরুজ্জামান থানায় মাসিক টাকা জমা দেওয়ার শর্ত দেন। পরে মাসিক টাকা দিতে রাজি হলে আনুমানিক রাত ১২টার দিকে তাঁর গাড়ি ছেড়ে দেওয়া হয় এবং এ-সংক্রান্ত একটি কল রেকর্ডিং গণমাধ্যমকর্মীদের কাছে সংরক্ষিত রয়েছে।

অভিযোগের বিষয়ে ওসি কামরুজ্জামানের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা যাচাই, অর্থ লেনদেনের উৎস শনাক্ত এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাওনা হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের নাম ব্যবহার করে সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ভ্যান থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় পরিবহনসংশ্লিষ্ট কয়েকজনের দাবি, নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে বিভিন্ন যানবাহনের চালকদের সড়কে চলাচলে বাধা, গাড়ি আটক, হয়রানি এবং মামলার ভয় দেখানো হয়।

স্থানীয় পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বাচ্চুর অধীনে থাকা প্রায় ৩৫টি সিএনজি থেকে মাসে ৩ হাজার টাকা এবং ৫০টি মালবাহী ভ্যান থেকে ১ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়। এছাড়া কাজল ও রসূলের অধীনে থাকা সিএনজিগুলো থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে, যা বিভিন্ন রুট ও এলাকায় ভিন্ন ভিন্ন অঙ্কে নির্ধারিত বলে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাসেল নামের এক চালক দাবি করেন, তাঁর গাড়ি দীর্ঘ সময় আটকে রেখে ওসি কামরুজ্জামান থানায় মাসিক টাকা জমা দেওয়ার শর্ত দেন। পরে মাসিক টাকা দিতে রাজি হলে আনুমানিক রাত ১২টার দিকে তাঁর গাড়ি ছেড়ে দেওয়া হয় এবং এ-সংক্রান্ত একটি কল রেকর্ডিং গণমাধ্যমকর্মীদের কাছে সংরক্ষিত রয়েছে।

অভিযোগের বিষয়ে ওসি কামরুজ্জামানের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা যাচাই, অর্থ লেনদেনের উৎস শনাক্ত এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x