বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গোপালগঞ্জ পৌরপার্কে প্রতিমা বিসর্জন: ফিরল উৎসবের আনন্দ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

গোপালগঞ্জ পৌরপার্কে প্রতিমা বিসর্জন: ফিরল উৎসবের আনন্দ

দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোপালগঞ্জ পৌরপার্কের মধুমতী শাখা নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের অনুমতি পেয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। এর ফলে দীর্ঘ দিন পর গোপালগঞ্জে বিজয়া দশমীর আবহ ফিরে পেয়েছে তার পুরোনো জাঁকজমক ও সর্বজনীন উৎসবের রূপ। দীর্ঘ প্রায় দশ বছর ধরে প্রতিমা বিসর্জনের জন্য পৌরপার্কের পরিবর্তে অপেক্ষাকৃত দূরবর্তী হরিদাসপুর মধুমতী নদীকে সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যাতায়াতের দূরত্ব ও নানা পারিপার্শ্বিক জটিলতার কারণে ভক্তরা সেখানে যেতেন না, ফলে বিজয়া দশমীর আনন্দের আমেজে দীর্ঘদিন ধরে ভাটা পড়েছিল।

চলতি বছর এই জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ পূর্বের ন্যায় ঐতিহ্যবাহী পৌরপার্কের মধুমতী শাখা নদীতেই প্রতিমা বিসর্জনের যুক্তি ও আবেদন উপস্থাপন করেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দিয়ে উক্ত স্থানে বিসর্জনের সরকারি অনুমোদন প্রদান করা হয় এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় বিপুল উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে মা দুর্গার বিসর্জন পর্ব সুসম্পন্ন হয়। বিসর্জন ঘাটে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর উপস্থিত থেকে ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং বিজয়া দশমীর প্রীতি জানান। সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ স্থানে আবার প্রতিমা বিসর্জনের সুযোগ পাওয়ায় স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ পৌরপার্কে প্রতিমা বিসর্জন: ফিরল উৎসবের আনন্দ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোপালগঞ্জ পৌরপার্কের মধুমতী শাখা নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের অনুমতি পেয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। এর ফলে দীর্ঘ দিন পর গোপালগঞ্জে বিজয়া দশমীর আবহ ফিরে পেয়েছে তার পুরোনো জাঁকজমক ও সর্বজনীন উৎসবের রূপ। দীর্ঘ প্রায় দশ বছর ধরে প্রতিমা বিসর্জনের জন্য পৌরপার্কের পরিবর্তে অপেক্ষাকৃত দূরবর্তী হরিদাসপুর মধুমতী নদীকে সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যাতায়াতের দূরত্ব ও নানা পারিপার্শ্বিক জটিলতার কারণে ভক্তরা সেখানে যেতেন না, ফলে বিজয়া দশমীর আনন্দের আমেজে দীর্ঘদিন ধরে ভাটা পড়েছিল।

চলতি বছর এই জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ পূর্বের ন্যায় ঐতিহ্যবাহী পৌরপার্কের মধুমতী শাখা নদীতেই প্রতিমা বিসর্জনের যুক্তি ও আবেদন উপস্থাপন করেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দিয়ে উক্ত স্থানে বিসর্জনের সরকারি অনুমোদন প্রদান করা হয় এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় বিপুল উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে মা দুর্গার বিসর্জন পর্ব সুসম্পন্ন হয়। বিসর্জন ঘাটে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর উপস্থিত থেকে ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং বিজয়া দশমীর প্রীতি জানান। সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ স্থানে আবার প্রতিমা বিসর্জনের সুযোগ পাওয়ায় স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x