বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণীর বাড়ি টাঙ্গাইলে

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণীর বাড়ি টাঙ্গাইলে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুদণ্ডের খবরে গভীর শংকায় দিন কাটাচ্ছেন টাঙ্গাইলের মির্জাপুরের এক প্রবাসীর পরিবার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী চরপাড়া গ্রামের ফজল মিয়ার ছোট মেয়ে সুয়েটি আক্তার। দাম্পত্য জীবনে বিচ্ছেদের পর ২০২৩ সালে স্থানীয় দালালের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

পরিবার জানায়, সৌদি আরবের মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় পৌঁছানোর প্রায় ছয় মাস পর গ্রেপ্তার হন সুয়েটি। গ্রেপ্তারের প্রায় এক বছর পর মোবাইল ফোনে যোগাযোগ করে তিনি নিজেই আটকের বিষয়টি পরিবারকে জানান। মারামারি মামলায় গ্রেপ্তার হয়েছেন বললেও প্রবাসে থাকা এক বান্ধবী পরিবারকে জানান এক বাংলাদেশি যুবকের সঙ্গে সম্পর্কের জেরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

গত ১৩ অক্টোবর সকালে পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ করে সুয়েটি আড়াই মাসের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শিরচ্ছেদের খবর ও ছবি ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের উদ্বেগ চরম আকার ধারণ করে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, বিএমইটি রেজিস্ট্রেশন অনুযায়ী মেয়েটির বাড়ি টাঙ্গাইল।

পরিবারের ও স্থানীয়দের দাবি, সুয়েটি আক্তার জীবিত থাকলে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আর তাঁর মৃত্যুর খবর সত্য হয়ে থাকলে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক সরকারের পক্ষ থেকে। মেয়ের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা এবং নির্বাক বাবা তাকিয়ে আছেন মেয়ের ফিরে আসার অপেক্ষায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণীর বাড়ি টাঙ্গাইলে

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুদণ্ডের খবরে গভীর শংকায় দিন কাটাচ্ছেন টাঙ্গাইলের মির্জাপুরের এক প্রবাসীর পরিবার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী চরপাড়া গ্রামের ফজল মিয়ার ছোট মেয়ে সুয়েটি আক্তার। দাম্পত্য জীবনে বিচ্ছেদের পর ২০২৩ সালে স্থানীয় দালালের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

পরিবার জানায়, সৌদি আরবের মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় পৌঁছানোর প্রায় ছয় মাস পর গ্রেপ্তার হন সুয়েটি। গ্রেপ্তারের প্রায় এক বছর পর মোবাইল ফোনে যোগাযোগ করে তিনি নিজেই আটকের বিষয়টি পরিবারকে জানান। মারামারি মামলায় গ্রেপ্তার হয়েছেন বললেও প্রবাসে থাকা এক বান্ধবী পরিবারকে জানান এক বাংলাদেশি যুবকের সঙ্গে সম্পর্কের জেরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

গত ১৩ অক্টোবর সকালে পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ করে সুয়েটি আড়াই মাসের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শিরচ্ছেদের খবর ও ছবি ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের উদ্বেগ চরম আকার ধারণ করে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, বিএমইটি রেজিস্ট্রেশন অনুযায়ী মেয়েটির বাড়ি টাঙ্গাইল।

পরিবারের ও স্থানীয়দের দাবি, সুয়েটি আক্তার জীবিত থাকলে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আর তাঁর মৃত্যুর খবর সত্য হয়ে থাকলে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক সরকারের পক্ষ থেকে। মেয়ের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা এবং নির্বাক বাবা তাকিয়ে আছেন মেয়ের ফিরে আসার অপেক্ষায়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x