বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তানভীরের মৃত্যু: বন্ধুর ভিন্ন বক্তব্যে রহস্য ঘনীভূত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৯:০১ এএম

তানভীরের মৃত্যু: বন্ধুর ভিন্ন বক্তব্যে রহস্য ঘনীভূত

কুমিল্লার নাঙ্গলকোটের কিশোর তানভীর হোসেনের সীতাকুণ্ডে মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বন্ধু সিয়ামের সঙ্গে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। তানভীরের বাবা মাঈন উদ্দিনের দাবি, এই মৃত্যুর পেছনে তার বন্ধু সিয়াম ও মুন্নার সম্পৃক্ততা থাকতে পারে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে তানভীরের সঙ্গে থাকা বন্ধু সিয়ামের বক্তব্যে ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়ার অভিযোগ করেছে পরিবার। এক বক্তব্যে সিয়াম জানান, ফাজিলপুর রেলস্টেশনের কাছে ছিনতাইকারীরা তাদের আটক করে টাকা ছিনিয়ে নেয় এবং তানভীর মোবাইল দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়, যে সময় তিনি পালিয়ে যান। পরবর্তীতে আরেকটি বক্তব্যে তিনি দাবি করেন, সীতাকুণ্ডের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীরা তানভীরের হাত-পা ও গলা চেপে ধরে হত্যা করেছে।

সিয়ামের এমন পাল্টাপাল্টি বক্তব্যে তানভীরের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং ফাজিলপুর থেকে সীতাকুণ্ড পর্যন্ত কী ঘটেছিল তা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রত্যক্ষদর্শীদের তথ্য, সিসিটিভি ফুটেজ, কললিস্ট, লোকেশন ও ময়নাতদন্তের প্রতিবেদন যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানভীরের পরিবার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তানভীরের মৃত্যু: বন্ধুর ভিন্ন বক্তব্যে রহস্য ঘনীভূত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোটের কিশোর তানভীর হোসেনের সীতাকুণ্ডে মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বন্ধু সিয়ামের সঙ্গে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। তানভীরের বাবা মাঈন উদ্দিনের দাবি, এই মৃত্যুর পেছনে তার বন্ধু সিয়াম ও মুন্নার সম্পৃক্ততা থাকতে পারে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে তানভীরের সঙ্গে থাকা বন্ধু সিয়ামের বক্তব্যে ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়ার অভিযোগ করেছে পরিবার। এক বক্তব্যে সিয়াম জানান, ফাজিলপুর রেলস্টেশনের কাছে ছিনতাইকারীরা তাদের আটক করে টাকা ছিনিয়ে নেয় এবং তানভীর মোবাইল দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়, যে সময় তিনি পালিয়ে যান। পরবর্তীতে আরেকটি বক্তব্যে তিনি দাবি করেন, সীতাকুণ্ডের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীরা তানভীরের হাত-পা ও গলা চেপে ধরে হত্যা করেছে।

সিয়ামের এমন পাল্টাপাল্টি বক্তব্যে তানভীরের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং ফাজিলপুর থেকে সীতাকুণ্ড পর্যন্ত কী ঘটেছিল তা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রত্যক্ষদর্শীদের তথ্য, সিসিটিভি ফুটেজ, কললিস্ট, লোকেশন ও ময়নাতদন্তের প্রতিবেদন যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানভীরের পরিবার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x